Baduria: পুর চেয়ারম্যান গ্রেফতার হতেই উদ্ধার লক্ষ লক্ষ টাকা, TMCর কেলেঙ্কারির বড় পর্দা ফাঁস

Published : May 26, 2026, 11:58 AM IST
Asianet News

সংক্ষিপ্ত

Baduria: বার বার পালিয়েও হলো না শেষরক্ষা। পুলিশের জালে বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য। উদ্ধার নগর লক্ষাধিক টাকা ও সরকারি ত্রিপল। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Baduria: বাদুড়িয়ায় দুর্নীতি বিরোধী অ্য়াকশনে পুলিশ। বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান গ্রেফতার, উদ্ধার ৮০ লক্ষ টাকা এবং বান্ডেল বান্ডেল সরকারি ত্রিপল। বাদুড়িয়ার তৃণমূল বিধায়ক বুরহানুল মুকাদ্দিম এর ঘনিষ্ঠ। বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য গ্রেফতার । 

দুর্নীতির অভিযোগে গ্রেফতার তৃণমূলের চেয়ারম্যান:-

পুরো একদিন পালিয়ে থাকার পর গোপন আস্তানা থেকে তাকে গ্রেফতার করে বাদুড়িয়া থানার পুলিশ । এই দীপঙ্কর ভট্টাচার্যর পার্টি অফিস থেকে এবং একটি বাগান বাড়ি থেকে ৪ হাজার সরকারি ত্রিপল পুলিশ উদ্ধার করেছিল ।

একের পর এক দুর্নীতির অভিযোগে বিদ্ধ তৃণমূল কংগ্রেস

অন্যদিকে, বাংলায় সব চুরির ভাগ খেয়েছে খোকাবাবু, কোণঠাসা অভিষেককে কটাক্ষ অধীরের।  একের পর এক দুর্নীতির অভিযোগে বিদ্ধ অভিষেক বন্দ্য়োপাধ্যায়কে ফের কটাক্ষ করলেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরীর। বহরমপুরের প্রাক্তন সাংসদ অভিষেকের বিপুল সম্পত্তির তদন্তের দাবি জানালেন। বাংলায় যা চুরি হয়েছে, সবার ভাগ খেয়েছে খোকাবাবু। সম্পত্তির তদন্ত হওয়া দরকার। এমন কথাই বললেন অধীর।

 

 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Abhishek Banerjee ED Questioning: টানা ১১ ঘণ্টার জিজ্ঞাসাবাদের পর সিজিও কমপ্লেক্স থেকে বেরোলেন অভিষেক, কী জানালেন তিনি?
কবে গ্রেফতার হবে অরূপ বিশ্বাস? সাফ জানালেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ