
Tmc Leader Lakkhir Bhandar News: ৪ মে বঙ্গে শাসকের পালাবদল হতেই একে একে পেঁয়াজের খোসার মতো খুলছে পূর্বতন তৃণমূল সরকারের আমলের দুর্নীতির খাতা। এবার মা-বোনদের জন্য রাজ্য সরকারের সরকারি প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারেও উঠল দুর্নীতির অভিযোগ। ঘটনার খবর চাউর হতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সূত্রের খবর, তৃণমূল নেতার নামে ঢুকছে লক্ষ্মীর ভান্ডার! এমনই তথ্য হাতে পেয়ে বিজেপি তুলছে তৃণমূলের দুর্নীতির অভিযোগ। কীভাবে তৃণমূল নেতার নামে লক্ষ্মীর ভান্ডার ঘটনায় শোরগোল। ঘটনার কথা স্বীকার করেছেন খোদ গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে তৃণমূল নেতা।
পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের মনোহরপুর দুই গ্রাম পঞ্চায়েতের মনোহরপুর এলাকার ঘটনা। এলাকার বিজেপি কর্মীদের অভিযোগ, ওই এলাকার তৃণমূল নেতা পেশায় একজন ঠিকাকর্মী উত্তম কুমার সাউয়ের নাম লক্ষীর ভান্ডারে তালিকায় রয়েছে। পুরুষ হয়ে তাহলে উত্তম কী করে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে? একজন ছেলে হয়ে লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার ঘটনায় পড়ে গিয়েছে শোরগোল। তবে এই ঘটনায় বিজেপি তরফ থেকে দাবি তোলা হচ্ছে, অবিলম্বে টাকা ফেরত দিক ঐ তৃণমূল নেতা। এমনকি আইনানুগ শাস্তির ব্যবস্থাও নেওয়া হোক তার বিরুদ্ধে।
এদিকে যাকে নিয়ে এত কাণ্ড সেই অভিযুক্ত ব্যক্তির দাবি, তিনিও বিষয়টি জানতেন না। কয়েকদিন আগেই তার নজরে এসেছে। তার দাবি, উপভোক্তার নামের জায়গায় তার নাম থাকলেও ব্যাংক অ্যাকাউন্টটি তার স্ত্রীর নম্বর দেওয়া রয়েছে। তবে তিনি এই সমস্যার সমাধানের জন্য গ্রাম পঞ্চায়েতে লিখিত আবেদন জানাবেন। ঘটনার কথা স্বীকার করে গ্রাম পঞ্চায়েত প্রধান মাধুরী সিংহ দোলই বলেন, ‘’এই বিষয়টি তাদের জানা ছিল না, বিজেপির কাছে অভিযোগ পেয়েই তারা বিষয়টি খতিয়ে দেখেছে।'' এটা কোন টেকনিক্যালি সমস্যা বলেও তিনি জানিয়েছেন।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.