Balurghat News: ১৫ অগাস্টের পর ফের স্বাধীনতার উৎসব, ইতিহাস স্মরণে বালুরঘাটে বিজেপি-র অনুষ্ঠান

Published : Aug 18, 2026, 06:21 PM IST
Balurghat News

সংক্ষিপ্ত

Independence Day 2026: ১৯৪৭ সালের ১৫ অগাস্ট সারা ভারতে স্বাধীনতা এলেও, কয়েক জায়গায় স্বাধীনতা আসে তিন দিন পর ১৮ অগাস্ট। নদিয়া জেলা, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের মতো জায়গাগুলিতে মঙ্গলবার স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে।

DID YOU KNOW ?
৩ দিন পর স্বাধীনতা
১৯৪৭ সালের ১৫ অগাস্ট পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গাই স্বাধীন হয়ে গেলেও, বালুরঘাটে স্বাধীনতা দিবস ১৮ অগাস্ট।

Independence Day Celebration: স্বাধীন ভারতের ইতিহাসে ১৫ অগাস্ট যেমন গুরুত্বপূর্ণ, তেমনই বালুরঘাটের ইতিহাসে ১৮ অগাস্টও বিশেষ তাৎপর্যপূর্ণ। ১৯৪৭ সালে দেশ স্বাধীন হওয়ার পরও র‍্যাডক্লিফের সীমানা নির্ধারণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল অবিভক্ত পশ্চিম দিনাজপুর-সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে। কোন অঞ্চল ভারতভুক্ত হবে, আর কোনটি পাকিস্তানের অংশ হবে, তা নিয়ে তৈরি হয়েছিল টানাপোড়েন। সেই পরিস্থিতির অবসান ঘটিয়ে ১৮ অগস্ট বালুরঘাটে ফের ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ১৯৪৭ সালে অবিভক্ত পশ্চিম দিনাজপুরের কিছু অংশ, নদিয়া, মুর্শিদাবাদ-সহ উত্তরবঙ্গের বেশ কিছু জায়গা ‘নোশনাল এরিয়া’ বা ধারণাকৃত অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল। ১৪ অগাস্ট পাকিস্তান এবং ১৫ অগাস্ট ভারত স্বাধীন হওয়ার পরও এই অঞ্চলগুলির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা ছিল। সেই সময় পাকিস্তানের পক্ষ থেকে বালুরঘাটে পতাকা উত্তোলনের ঘটনাও ঘটে বলে স্থানীয় ইতিহাসে উল্লেখ রয়েছে। পরবর্তীতে বালুরঘাটের স্বাধীনতা সংগ্রামী সরোজ রঞ্জন চট্টোপাধ্যায়-সহ স্থানীয় আন্দোলনকারীরা এই অঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত করার দাবিতে সক্রিয় হন। তাঁদের উদ্যোগ ও আন্দোলনের জেরে ১৮ অগাস্ট বালুরঘাটে ফের ভারতের তেরঙ্গা পতাকা উত্তোলন করা হয়।

ঐতিহাসিক দিন স্মরণ বিজেপি-র

১৯৪৭ সালের ১৮ অগাস্টের সেই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করেই ২০০৮ সাল থেকে বিজেপি-র উদ্যোগে ১৮ অগস্ট বালুরঘাটের স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে।গত ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসের কয়েকদিন পর মঙ্গলবার ফের স্বাধীনতার উৎসবে মেতে উঠল বালুরঘাট। বিজেপি-র উদ্যোগে বালুরঘাট হাইস্কুল মাঠে মহাসমারোহে পালিত হল ‘বালুরঘাটের স্বাধীনতা দিবস’। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার, স্থানীয় বিধায়ক বিদ্যুৎ কুমার রায়, বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী-সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। ঐতিহাসিকভাবে বালুরঘাট হাইস্কুল মাঠে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল বলে বিজেপি-র দাবি। সেই ইতিহাসকে স্মরণ করেই প্রতি বছর এই মাঠে ১৮ অগাস্ট জাতীয় পতাকা উত্তোলনের আয়োজন করা হয়। এদিনও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনটি পালন করেন বিজেপি নেতৃত্ব।

১৮ অগাস্ট স্বাধীনতা দিবস

বালুরঘাটে স্বাধীনতা দিবসের এই অনুষ্ঠানে সুকান্ত বলেন, ‘১৯৪৭ সালের ১৫ অগাস্ট সারা দেশে স্বাধীনতার পতাকা উঠলেও বালুরঘাট-সহ এই অঞ্চলের কোন অংশ ভারত বা পাকিস্তানের অন্তর্ভুক্ত হবে, তা নিয়ে সেই সময় দ্বিমত ছিল। বালুরঘাটের তৎকালীন স্বাধীনতা সংগ্রামীরা আন্দোলনের মাধ্যমে এই অঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। এরপর ১৮ অগস্ট বালুরঘাটে তেরঙ্গা পতাকা উত্তোলন করা হয়। সেই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করেই ২০০৮ সাল থেকে বিজেপি-র পক্ষ থেকে ১৮ অগাস্ট বালুরঘাটের স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে।’ পাশাপাশি বালুরঘাটের বিধায়ককে সুকান্ত অনুরোধ করেন, আগামী বছর থেকে জেলা প্রশাসনের উদ্যোগেও যাতে ছোট আকারে হলেও ১৮ অগাস্টের এই ঐতিহাসিক দিনটি পালন করা হয়, সে বিষয়ে উদ্যোগ নেওয়া হয়।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১৮
১৯৪৭ সালের ১৮ অগাস্ট ভারতের সঙ্গে যুক্ত হয় বালুরঘাট।
১৯৪৭ সালের ১৮ অগাস্ট বালুরঘাট, নদিয়া জেলা, মুর্শিদাবাদ জেলা-সহ বেশ কিছু অঞ্চল ভারতের সঙ্গে যুক্ত হয়।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Annapurna Bhandar: অন্নপূর্ণার টাকা না এলে কী করবেন? সরাসরি জানিয়ে দিলেন CM শুভেন্দু
Anant Ambani: ভাইরাল ভিডিও দেখে পাশে অনন্ত আম্বানি, চিকিৎসার জন্য ইকবালকে উড়িয়ে নিয়ে যাওয়া হল মুম্বইয়ে