Bangladesh Awami League: ডিসেম্বরেই কি দেশে ফিরছেন শেখ হাসিনা? আওয়ামি লিগের দেশছাড়া নেতাদের ঘরে ফেরার তৎপরতা বাড়ছে

Published : Nov 26, 2026, 06:50 PM IST
Sheikh Hassina

সংক্ষিপ্ত

১৬ ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার বার্তার পর আওয়ামি লিগ নেতাদের মধ্যে ঘরে ফেরার তৎপরতা শুরু হয়েছে। মালদার মহদিপুর সীমান্ত দিয়ে অনেকেই বাংলাদেশে ফিরতে শুরু করেছেন। তবে নতুন করে অস্থিরতার আশঙ্কায় উদ্বেগ বাড়ছে।

ডিসেম্বর মাসের ১৬ তারিখে শেখ হাসিনার দেশে ফেরার বার্তা! আর সেই বার্তার পরেই আওয়ামি লিগের দেশছাড়া নেতাদের মধ্যে ঘরে ফেরার তৎপরতা শুর হয়েছে ।নেত্রী শেখ হাসিনা দেশে ফেরার বার্তা দিয়েছেন। এই বার্তা পেয়েই মালদার মহদিপুর স্থলবন্দর দিয়ে বাংলাদেশে ফিরলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সদস্য তথা আওয়ামি লিগ নেতা হাবিবুর রহমান সহ তার কর্মীরা।তাঁর দাবি, তাই তাঁর মতোই বহু দেশছাড়া আওয়ামি লিগ নেতা এবার ধীরে ধীরে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন।

মহদিপুর সীমান্তে দু’দেশের নাগরিকদের যাতায়াত ঘিরে তৈরি হয়েছে বাড়তি ব্যস্ততা। বাংলাদেশ থেকে ভারতে বিভিন্ন কাজে আসা নাগরিকদের অনেকের মুখেই শোনা যাচ্ছে শেখ হাসিনার প্রসঙ্গ। একদিকে বাংলাদেশ থেকে এ দেশে আসছেন অনেকে, অন্যদিকে এ দেশ থেকে বাংলাদেশে ফিরছেন কেউ কেউ অন্যদিকে, বাংলাদেশে নতুন করে অস্থিরতার আবহ তৈরি হওয়ায় মহদিপুর সীমান্তে বাড়ছে উদ্বেগ। ওপারে গাড়ি নিয়ে যেতে আতঙ্কে রয়েছেন এপারের ট্রাকচালক ও খালাসিরা।

কারও বক্তব্য, তাঁরা কোনও নির্দিষ্ট দল নয়, বাংলাদেশে যে সরকারই ক্ষমতায় আসুক, সাধারণ মানুষের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করুক, সেটাই তাঁদের প্রত্যাশা। আবার কেউ কেউ বলছেন, তাঁরা শেখ হাসিনাকেই আবার ক্ষমতায় দেখতে চান।

এবার নেত্রী শেখ হাসিনার দেশে ফেরার বার্তা পেয়ে নিজের দেশেই ফিরছেন। তাঁর মতো আরও অনেক দেশছাড়া নেতা দেশে ফেরার উদ্যোগ নিচ্ছেন বলেও দাবি তাঁর। ডিসেম্বর মাসে শেখ হাসিনা দেশে ফিরতে পারেন বলে শুনেছেন। সেই আশঙ্কা থেকেই পরিবারের সদস্যদের নিয়ে মালদায় আত্মীয়ের বাড়িতে চলে এসেছেন। এ দিন বাংলাদেশ থেকে মহদিপুরে আসা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের বাসিন্দা ভানুরানি ঘোষ জানান, ওপারে পরিস্থিতি আপাতদৃষ্টিতে স্বাভাবিক থাকলেও নতুন করে অস্থিরতার আশঙ্কায় তাঁরা আতঙ্কিত।

অন্যদিকে, আওয়ামি লিগ নেতা হাবিবুর রহমানের দাবি, ভয়ে গত দু’মাস বেঙ্গালুরু ও হায়দরাবাদে ছিলেন তিনি। তবে রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি বাংলাদেশের অস্থিরতার প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে সীমান্ত বাণিজ্যেও। ওপারে পণ্য নিয়ে যেতে ভয় পাচ্ছেন এপারের ট্রাকচালক ও খালাসিরা।

মহদিপুর চেকপোস্ট সূত্রে খবর, এই সীমান্ত দিয়ে আগে প্রতিদিন গড়ে ১২০ থেকে ১৫০ জন নাগরিক বৈধ পাসপোর্ট নিয়ে যাতায়াত করতেন। বর্তমানে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২০০ থেকে ২২০ জনে। প্রতিদিন গড়ে ২০০ থেকে ২৫০টি পণ্যবাহী ট্রাকও চলাচল করে। পরিস্থিতির দিকে নজর রেখে সতর্ক রয়েছে সীমান্তরক্ষী বাহিনী, পুলিশ ও শুল্ক দফতর। ট্রাকচালক সমীর ঘোষের কথায়, বাংলাদেশে গাড়ি নিয়ে যেতে এখন ভয় লাগছে। তাঁরা চান, ওপারে দ্রুত শান্তি ফিরে আসুক, যাতে নির্ভয়ে পণ্যবাহী গাড়ি নিয়ে যাতায়াত করতে পারেন।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

মঞ্চ থেকেই বড় আর্জি! গডকড়ীর সামনে সড়ক-সেতুর লম্বা তালিকা শুভেন্দুর, কী কী চাইলেন মুখ্যমন্ত্রী?
DA Affidavit: বকেয়া ডিএ-র হিসেবের গোলমাল মিটবে? হলফনামা নিয়ে নবান্ন থেকে ফোন সরকারি কর্মীদের