Cooch Behar: আইএসআই চর? সামরিক ঘাঁটিতে নজরদারি! চ্যাংড়াবান্ধায় গ্রেফতার বাংলাদেশী

Published : Nov 20, 2026, 05:15 PM IST
Bangladeshi Arrested Changrabandha Border Cooch Behar

সংক্ষিপ্ত

Changrabandha Border: বাংলাদেশের (Bangladesh) বর্তমান পরিস্থিতির বিচারে কোচবিহারের (Cooch Behar) চ্যাংড়াবান্ধা সীমান্ত অত্যন্ত সংবেদনশীল হয়ে উঠেছে। সেখানেই সন্দেহজনক এক বাংলাদেশী যুবকের গ্রেফতার হওয়া চাঞ্চল্যকর ঘটনা। ধৃত বাংলাদেশী যুবকের ভূমিকা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

India-Bangladesh Border: উত্তরবঙ্গের (North Bengal) নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ। পর্যটকের পরিচয়ে ভারতে এসে উত্তরবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ অঞ্চলে ঘোরাঘুরি এবং সামরিক পরিকাঠামো সম্পর্কে তথ্য সংগ্রহের অভিযোগে এক বাংলাদেশী (Bangladeshi) যুবককে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার বিকেলে চ্যাংড়াবান্ধা (Changrabandha) আন্তর্জাতিক অভিবাসন পরীক্ষা কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। ধৃতের নাম মহম্মদ সেলিম (৩০)। সে বাংলাদেশের কুড়িগ্রাম জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, কয়েক দিন আগেই পর্যটক ভিসা নিয়ে ভারতে প্রবেশ করেছিল ওই যুবক। বৃহস্পতিবার নিজের দেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে চ্যাংরাবান্ধা সীমান্তের অভিবাসন পরীক্ষা কেন্দ্রে পৌঁছতেই তাকে আটক করা হয়।

ধৃত বাংলাদেশী যুবকের ভূমিকা নিয়ে তদন্ত

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছ থেকে পাওয়া গোপন তথ্যের ভিত্তিতে বেশ কিছুদিন ধরেই ধৃত বাংলাদেশী যুবকের গতিবিধির উপর নজর রাখা হচ্ছিল বলে জানা গিয়েছে। এখন তাকে মেখলিগঞ্জ থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গোয়েন্দা সূত্রে আশঙ্কা, ভারতে থাকাকালীন দার্জিলিঙের (Darjeeling) বিভিন্ন পর্যটনকেন্দ্র ঘুরে দেখার পাশাপাশি উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ সামরিক পরিকাঠামো সম্পর্কেও তথ্য সংগ্রহ করে থাকতে পারে সে। বিশেষ করে বাগডোগরা (Bagdogra) বিমানঘাঁটি এবং হাসিমারা (Hasimara) বায়ুসেনা ঘাঁটির আশপাশে তার গতিবিধি নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। যদিও এই অভিযোগের সত্যতা এখনও তদন্তসাপেক্ষ। এই ঘটনাকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে ধৃতের কাছ থেকে একটি ভিজিটিং কার্ড উদ্ধারের দাবি। ওই কার্ডে 'আনিল আসগর কালহোরো' নামে এক ব্যক্তির পরিচয় পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর। তদন্তকারীদের সন্দেহ, ওই ব্যক্তি পাকিস্তানের (Pakistan) গোয়েন্দা সংস্থা আইএসআই-এর (ISI) সঙ্গে যুক্ত একজন উচ্চপদস্থ আধিকারিক। যিনি বাংলাদেশে অবস্থান করছেন বলে অনুমান করা হচ্ছে। তবে এই পরিচয় ও যোগসূত্র এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।

তদন্তে আসতে পারে এনআইএ-আইবি

সূত্রের খবর, ধৃত বাংলাদেশী যুবককে জিজ্ঞাসাবাদের জন্য জাতীয় তদন্তকারী সংস্থা (National Investigation Agency) এবং ইন্টেলিজেন্স ব্যুরোর (Intelligence Bureau) আধিকারিকদেরও আসার কথা রয়েছে। ওই যুবকের সঙ্গে কোনও আন্তর্জাতিক গুপ্তচর চক্রের যোগাযোগ রয়েছে কি না, ভারতে প্রবেশের প্রকৃত উদ্দেশ্য কী ছিল এবং উত্তরবঙ্গের সামরিক ঘাঁটি সম্পর্কে কোনও তথ্য পাচার করা হয়েছে কি না, সেই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। উত্তরবঙ্গের ভৌগোলিক অবস্থান এবং একাধিক গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটির উপস্থিতির কারণে এই ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন নিরাপত্তা মহলের একাংশ। তবে ধৃতের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগের সত্যতা তদন্তের পরই স্পষ্ট হবে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Akvan: আকভান শক্তি হারালেও বৃষ্টির দাপট জারি, কবে থেকে রোদ উঠবে? জানুন লেটেস্ট আপডেট
Rahul Gandhi: মোদীকে ঘৃণা করতে করতে দেশকেও ঘৃণা করছেন রাহুল গান্ধী, তোপ বিজেপি নেত্রী কেয়া ঘোষের