
বিচার ব্যাবস্থার বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের মন্তব্যে রীতমত অসন্তুষ্ট কলকাতা হাইকোর্ট। কিন্তু তারপরেও কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি করেছেন। আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত একটি মামলায় অন্তর্বর্তী রক্ষকবচ পাচ্ছেন তৃণমূল নেতা।
সম্প্রতি আদালতের বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যের কিছু মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। শুক্রবার এই সংক্রান্ত শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, সাংসদদের কাছ থেকে এমন মন্তব্য প্রত্যাশিত নয়। তিনি বলেন, 'একজন সাংসদ যদি এই ধরনের মন্তব্য করেন, তা হলে তাঁর অনুগামীদের কাছে কী বার্তা পৌঁছায়? বিচারব্যবস্থার বিরুদ্ধে এই ধরনের মন্তব্য অন্যন্ত বেদনাদায়ক।' তবে একে সরাসরি আদালত অবমাননা বলা যায় কি না তার ভিত্তিতে মামলাকারীর আবেদন খারিজ করা যায় কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিচারপতি। তিনি আরও বলেছেন, 'অভিষেকের মন্তব্যগুলি ইচ্ছাকৃত ও পরিকল্পিত আদালত অবমাননা না -ও হতে পারে। তবে এই ধরনের মন্তব্য এড়ানো যেত। আদালতের বিরুদ্ধে এমন মন্তব্য গ্রহণযোগ্য নয়। এটা আদালতের কাছে কষ্টদায়ক।'
অভিষের মন্তব্যের জন্য তাঁর অন্তর্বর্তী রক্ষাকবচের বিরোধিতা করেছিল রাজ্য সরকার। তবে বিচারপতির প্রশ্ন, বিচারব্যবস্থার বিরুদ্ধে মন্তব্য করার জন্য কি করাও অন্তর্বর্তী রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধির আবেদন খারিজ করা যেতে পারে? একে কি ইচ্ছেকৃত আদালত অবমাননা বলা যায়? রাজ্যের কাছে বিচারপতি সৌগত ভট্টাচার্য জানতে চান অন্তর্বর্তী রক্ষাকবচ প্রত্যাহার করা বা তার মেয়াদ না- বাড়ানোর মতো নতুন কোনও পরিস্থিতি তৈরি হয়েছে কি না। কোন পরিবর্তিত পরিস্থিতিতে কী কারণে অভিষেক রক্ষাকবচ পাবেন না? প্রশ্ন করে আদালত। তার পরে বিষয়টি ব্যাখ্যা করে বিচারপতি বলেন, '২টি বিষয় আলাদা। উপযুক্ত পরিস্থিতি তৈরি হলে আদালত অবমাননার মামলার প্রক্রিয়া শুরু করা যেতে পারে। তবে সেটা সম্পূর্ণ আদালা আইনি প্রক্রিয়া। '
হাইকোর্টে অভিষেকের হয়ে সওয়া করেন আইনজীবী অয়ন ভট্টাচার্য। তিনি জানান, এটি ভিন্ন মামলা। তাঁর মক্কেল আদালত বিচারব্যবস্থা সম্পর্কে কোনও কী মন্তব্য করেছেন, তা আইনজীবীর জানা নেই। তাই মক্কেলের সঙ্গে কথা না বলে প্রয়োজনীয় নির্দেশ না পেলে তিনি এ নিয়ে কিছু বলতে পারবেন না। আদালতের বিরুদ্ধে করা কোনও মন্তব্যকে তিনি সমর্থন করেন না বলেও জানিয়েছেন আইনজীবী সৌগত ভট্টাচার্য।