
আর মাত্র কয়েক দিন পরেই ঘোষণা হতে পারে রাজ্য বিধানসভা নির্বাচন। তার আগেই কল্পতরু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। বিধানসভা নির্বাচনের আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভরিয়ে দিতে চাইছেন বাংলার মানুষকে। পাশাপাশি চতুর্থবার ফিরে আসার পথ সুগম করতে নতুন প্রকল্পের ঘোষণাও করেছেন অর্থমন্ত্রী। ভোটের আগে ৪ লক্ষ ৬ হাজার কোটি টাকার অন্তর্বর্তী বাজেট ঘোষণা করেছে তৃণমূল সরকার। ২০২১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন এবার তিনি তেমনই 'বাংলার যুব সাথী' নামে নতুন একটি প্রকল্পের ঘোষণা করেছেন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার যদি চতুর্থবারের জন্য ক্ষমতা ফেরে তাহলে বাংলায় চালু হবে আরও একটি নতুন প্রকল্প। নাম বাংলার যুব সাথী। অন্তবর্তী বাজেটে ঘোষণা করেছে সরকার। জানান হয়েছে ক্ষমতায় ফিরলে আগামী ১৫ অগস্ট থেকে এই প্রকল্প চালু গবে। এই প্রকল্পের অধীনে ২১-৪০ বছর বছর বয়সী মাধ্যমিক পাস যুবক-যুবতীদের মাসে ১৫০০ টাকা করে ভাতা দেওয়া হবে।
এবার অন্তবর্তী বাজেটে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকার লক্ষ্মীর ভাণ্ডার টাকা বৃদ্ধি করেছে। পাশাপাশি সিভিক ভলান্টিয়ার, আশা কর্মী, শিক্ষা বন্ধুদের বেতন ১০০০ টাকা করে বাড়িয়েছে। বাজেটেই ৪ শতাং হারে ডিএ বৃদ্ধি করেছে। পাশাপাশি রাজ্য সরকারি কর্মীদের দাবি মেনে সপ্তম বেতন কমিশন চালু করার ঘোষণা করেছে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.