Bekar Bhata Date: যুবশক্তি প্রকল্পে প্রথমেই মিলবে না পুরো টাকা! প্রথম কিস্তি কবে ঢুকবে?

Published : Nov 26, 2026, 08:25 PM IST

চালু হতে চলেছে রাজ্যের ভরসা তথা বাংলার যুবশক্তি প্রকল্প। গ্র্যাজুয়েটরা মাসে ২০০০ টাকা এবং নন-গ্র্যাজুয়েটরা ১৫০০ টাকা করে পাবেন। প্রথম কিস্তি ফেব্রুয়ারিতে ঢোকার সম্ভাবনা থাকলেও এখনও নির্দিষ্ট দিন ঘোষণা হয়নি।

PREV
19
রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য বড় ঘোষণা

রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বহু প্রতীক্ষিত ভরসা প্রকল্প তথা বাংলার যুবশক্তি প্রকল্প (Banglar Yuva Shakti) চালুর দিনক্ষণ জানিয়ে দিয়েছেন তিনি। নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ২০২৭ সালের জানুয়ারি মাস থেকেই এই প্রকল্প চালু করা হবে।

29
বেকার যুবক-যুবতীদের মাসিক আর্থিক সাহায্য

এই প্রকল্পের আওতায় রাজ্যের যোগ্য বেকার যুবক-যুবতীদের মাসিক আর্থিক সাহায্য দেবে সরকার। তবে প্রথম থেকেই ঘোষিত সম্পূর্ণ টাকা মিলবে না। আপাতত ১৫ মাসের জন্য নির্দিষ্ট অঙ্কের ভাতা দেওয়া হবে। পরবর্তী সময়ে ভাতার পরিমাণ বাড়ানো হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

39
প্রতি মাসে ২০০০ টাকা

মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, ভরসা প্রকল্পের অধীনে স্নাতক বা গ্র্যাজুয়েট যুবক-যুবতীরা প্রতি মাসে ২০০০ টাকা করে পাবেন। অন্যদিকে, যাঁরা স্নাতক নন অর্থাৎ নন-গ্র্যাজুয়েট, তাঁদের জন্য মাসিক ভাতার পরিমাণ ১৫০০ টাকা। সরকারি কলেজ থেকে ভোকেশনাল ট্রেনিং নেওয়া প্রার্থীরাও মাসে ২০০০ টাকা পাওয়ার যোগ্য হবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

49
ভাতার পরিমাণ বাড়ানো হতে পারে

প্রাথমিকভাবে এই আর্থিক সাহায্য ১৫ মাসের জন্য দেওয়া হবে। পরবর্তী সময়ে অর্থাৎ ২০২৮-২৯ অর্থবর্ষ থেকে আগের ঘোষণা অনুযায়ী ভাতার পরিমাণ বাড়ানো হতে পারে। ফলে আপাতত রাজ্যের বেকার যুবক-যুবতীদের অপেক্ষা করতে হবে প্রকল্পের পরবর্তী পর্যায়ের জন্য।

59
ভরসা প্রকল্পের প্রথম কিস্তি কবে অ্যাকাউন্টে ঢুকবে?

২০২৭ সালের জানুয়ারি থেকে ভরসা প্রকল্প চালুর ঘোষণা করা হলেও উপভোক্তাদের প্রথম কিস্তি পাওয়ার সম্ভাব্য সময় নিয়ে প্রশ্ন উঠছে। প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা সময় লাগতে পারে। কারণ, প্রকল্পের জন্য আবেদন জমা পড়ার পর আবেদনকারীদের নথিপত্র যাচাই করা হবে। এরপর যোগ্য উপভোক্তাদের তালিকা তৈরি করে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর ব্যবস্থা করা হবে।

69
প্রথম কিস্তি কবে?

সেই হিসেবে ফেব্রুয়ারি মাসে প্রথম কিস্তি পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। তবে এটি এখনও নিশ্চিত নয়। আবেদন শুরুর দিন, টাকা পাঠানোর নির্দিষ্ট তারিখ এবং প্রথম কিস্তির সময়সীমা সম্পর্কে সরকারিভাবে কোনও বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। তাই চূড়ান্ত দিনক্ষণ জানতে সরকারি নির্দেশিকার জন্য অপেক্ষা করতে হবে।

79
কারা ভরসা প্রকল্পের সুবিধা পাবেন না?

ভরসা প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে বেশ কিছু শর্তের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর ঘোষণা অনুযায়ী, একটি পরিবারের সর্বাধিক দু'জন সদস্য এই প্রকল্পের আওতায় আর্থিক সাহায্য পেতে পারবেন। তবে অন্নপূর্ণা ভাণ্ডার-সহ অন্য কোনও সরকারি আর্থিক ভাতা বা একই ধরনের প্রকল্পের সুবিধা যাঁরা পান, তাঁরা ভরসা প্রকল্পের টাকা পাবেন না।

89
কারা ভরসা প্রকল্পের সুবিধা পাবেন না?

এছাড়াও যাঁরা ইতিমধ্যে স্থায়ী সরকারি বা বেসরকারি চাকরিতে নিযুক্ত, তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন না। আবেদনকারীর পরিবারের কোনও সদস্য আয়কর প্রদানকারী হলেও সংশ্লিষ্ট পরিবার প্রকল্পের সুবিধা থেকে বাদ পড়তে পারে। অন্য কোনও সরকারি পেনশন বা সমতুল্য ভাতা পান, এমন ব্যক্তিরাও এই প্রকল্পের জন্য যোগ্য হবেন না।

99
কবে শুরু হবে আবেদন?

ভরসা প্রকল্পের আবেদন প্রক্রিয়া, প্রয়োজনীয় নথিপত্র, বয়সের সীমা এবং উপভোক্তা নির্বাচনের নিয়ম নিয়ে এখনও বিস্তারিত সরকারি নির্দেশিকা প্রকাশিত হয়নি। সেই বিজ্ঞপ্তি প্রকাশিত হলেই জানা যাবে কীভাবে আবেদন করতে হবে, কোন কোন নথি জমা দিতে হবে এবং কারা চূড়ান্তভাবে এই ভাতা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। তাই এখনই কোনও বেসরকারি ওয়েবসাইট বা ব্যক্তির মাধ্যমে আবেদন করার আগে সরকারি বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করাই ভালো।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories