মে মাসের শেষে ২৩ থেকে ২৭ তারিখ পর্যন্ত টানা পাঁচ দিন এসবিআই-এর শাখা বন্ধ থাকতে চলেছে। এছাড়াও, জুন মাসে ধর্মঘট, উৎসব এবং সপ্তাহান্ত মিলিয়ে প্রায় ১৫ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। গ্রাহকদের ভোগান্তি এড়াতে সময় থাকতে ব্যাঙ্কের জরুরি কাজ সেরে নিন।
মে মাস শেষ হতে হাতে গোনা কটা দিন। মাসের শেষ সপ্তাহ বাকি বলা চলে। আর এরই মাঝে এল নতুন খবর। মাসের শেষ সপ্তাহে টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। ফলে ভোগান্তির শিকার হতে চলেছেন গ্রাহকরা। তাই সময় থাকতে জরুরি কাজ সেড়ে নিন। জেনে নিন কবে কবে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
25
জানা যাচ্ছে, ২৩ মে অর্থাৎ কাল থেকে টানা ৫ দিন বন্ধ থাকবে এসবিআই-র সমস্ত শাখা। ২৩ মে থেকে ২৭ মে ফের ভোগান্তির শিকার হতে চলেছেন গ্রাহকরা। টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। হিসেব মতো ২৯ তারিখ ও ৩০ তারিখ খোলা থাকবে ব্যাঙ্ক।
35
জানা যাচ্ছে, ২৩ মে চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ। তারপর ২৪ মে রবিবার ব্যাঙ্ক বন্ধ। এদিকে এসবিআই স্টাফ ফেডারেশন ২৫ এবং ২৬ মে ধর্মঘটের ডাক দিয়েছে। বকরি ইদের জন্য ২৭ মে ছুটি। আবার ২৮ মেও এই উপলক্ষ্যে ব্যাঙ্ক ছুটি।
এদিকে আবার জুন মাসে ১৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। মিজোরাম ও ওড়িশার সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে। তেমনই ২৫ জুন মহরমের ছুটি অন্ধ্রপ্রদেশ। ২৬ জুন ওই একই উপলক্ষে বন্ধ থাকবে ত্রিপুরা, মিজোরাম, মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, জম্মু ও কাশ্মীর, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, দিল্লি, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়ের সমস্ত ব্যাঙ্ক।
55
আবার হিমাচল প্রদেশে সন্ত গুরু কবীর জয়ন্তী উপলক্ষে ব্যাঙ্ক ছুটি। ৩০ জুন মিজোরামে ব্যাঙ্ক বন্ধ রেমনা নি উৎসব উপলক্ষে। এছাড়া ৭ জুন রবিবার, ১৩ জুন মাসের দ্বিতীয় শনিবার ১৪ জুন রবিবার, ২১ জুন রবিবার, ২৭ জুন মাসের চতুর্থ শনিবার, ২৮ জুন রবিবার বন্ধ থাকবে ব্যাঙ্ক।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.