Bank Holiday: কাল ভোট গণনার দিন কি ব্যাঙ্ক খোলা থাকবে? দেখুন কি নোটিশ দিয়েছে RBI

Published : May 03, 2026, 03:41 PM IST

সোমবার রাজ্যে ভোট গণনা। এই দিন কি খোলা থাকবে ব্য়াঙ্ক? নাকি বন্ধ থাকবে ব্যাঙ্কের কাজকর্ম? প্রশ্ন রয়েছে গ্রাহকদের। ইতিমধ্যেই আরবিআই ব্যাঙ্ক ছুটির তালিকা প্রকাশ করেছে। দেখুন সেই তালিকা। 

PREV
110
ব্যাঙ্ক বন্ধ

খুশির খবর ব্যাঙ্ক কর্মীদের জন্য। আগামী বছর কলকাতা-সহ রাজ্যের ব্যাঙ্কগুলিতে টানা দুই দিন ছুটি থাকবে। তেমনই ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। দেশে মে মাসে ব্যাঙ্ক ছুটির তালিকা আগেই প্রকাশ করা হয়েছে। তবে তার সঙ্গে রাজ্যের ব্য়াঙ্কগুলি আরও দুই দিন বন্ধ থাকবে বলে জানিয়েছে আরবিআই।

210
২ দিন ছুটি

RBI-র নির্দেশিকা অনুযায়ী আগামী ৯ ও ১০ মে টানা দুই দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। আর্থাৎ টানা দুই দিন ব্য়াঙ্কের কাজকর্ম বন্ধ থাকবে।

310
ব্যাঙ্ক বন্ধর কারণ

RBI-এর নির্দেশিকা অনুযায়ী আগামী ৯ মে রবীন্দ্র জয়েন্তী। আর সেই কারণেই বন্ধ থাকবে ব্যাঙ্ক। ৯ মে শনিবার পড়েছে। আর রবিবার পড়েছে ১০ মে। সেই কারণে টানা দুই দিন ব্যাঙ্ক বন্ধ থাকছে।

410
ব্য়াঙ্ক বন্ধ

আগামী ২৬ মে মঙ্গলবার কাজী নজরুল ইসলামের জন্মদিনেও বন্ধ থাকবে ব্যাঙ্ক। মে মাসে ব্যাঙ্ক কর্মীরা বেশ কয়েকটি বাড়তি ছুটি পাচ্ছেন।

510
সিকিম দিবস

আগামী ১৬ মে সিকিমের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্য়ে সেই রাজ্যের একাধিক সরকারি আর বেসরকারি ব্যাঙ্ক বন্ধ থাকবে। যদিও ওই দিন অন্য সব রাজ্য সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক খোলা থাকবে।

610
মে মাসে ছুটির সংখ্যা

RBI-এর যে ছুটির তালিকা প্রকাশ করেছে তাতে মে মাসে ব্যাঙ্কগুলি সবমিলিয়ে প্রায় ১৩টি ছুটি পাচ্ছে। সেই তালিকায় দ্বিতীয় ও চতুর্থ শনিবার, রবিবারও রয়েছে।

710
সোমবার কি ব্যাঙ্ক বন্ধ?

সোমবার অর্থাৎ ৪ মে পশ্চিমবঙ্গ বিধানসভার ভোট গণনা। সেই কারণেই অনেকেরই প্রশ্ন আগামী সোমবার কি রাজ্যে খোলা থাকবে ব্যাঙ্ক। RBI-এর ছুটির তালিকা অনুযায়ী সোমবার, ৪ মে ব্যাঙ্ক ছুটি নয়। আর সেই কারণে ভোটের ফল প্রকাশের দিনও খোলা থাকবে ব্যাঙ্ক।

810
ভোট গণনায় ব্যাঙ্ক কর্মীরা

অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ভোট গণনার কাজে নেওয়া হয়েছে ব্যাঙ্ক কর্মীদের। বেশ কিছু ব্যাঙ্কে কর্মীর সংখ্যা কম থাকায় কাজ কর্মে কিছুটা সমস্যা হতে পারে বলে মনে করছে অনেক গ্রাহক। যদিও কাজ কর্ম হবে। কাল ব্যাঙ্ক খোলা থাকবে।

910
সোমবার সাবধান

সোমবার রাজ্যের ভোট গণনা রয়েছে। যদিও আরবিআই-এর নির্দেশ অনুযায়ী ব্যাঙ্ক ছুটি নয়। স্বাভাবিক থাকবে ব্য়াঙ্কের কাজ কর্ম। কিন্তু গণনার দিন অনেকেই রাজনৈতিক অশান্তির আশঙ্কা করছেন। যদিও ভোট গণনার দিনও রাজ্যে মোতায়েন থাকছে প্রচুর পরিমাণ কেন্দ্রীয় বাহিনী। আর সেই কারণে অশান্তির আশঙ্কা কম বলে

1010
ব্যাঙ্ক লেনদেন

ব্যাঙ্ক খোলা বন্ধ যাই থাকুক না কেন বর্তমানে অনলাইনের জমনায় লেনদেন বন্ধ থাকে না। বর্তমানে অনলাইনে লেনদেন করা যায় ছুটির দিনও। পাশাপাশি এটিএম কাউন্টারগুলিও খোলা থাকবে ২৪ ঘণ্টা। তাই লেনদেনে সমস্যা হবে না।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories