Basanta Utsab 2026: পরিবেশ রক্ষার উদ্যোগ, বসন্ত উৎসবে বন্ধ সোনাঝুরি হাট

Published : Feb 23, 2026, 07:10 PM ISTUpdated : Feb 23, 2026, 07:30 PM IST
Sonajhuri Basanta Utsab

সংক্ষিপ্ত

Basanta Utsab 2026: শান্তিনিকেতনের (Santiniketan) বসন্ত উৎসব নিয়ে সারা রাজ্যের মানুষের উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। কিন্তু বসন্ত উৎসবে শান্তিনিকেতনে বিশৃঙ্খলার চরম রূপ দেখা গিয়েছে। এবার বসন্ত উৎসবের আগে সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

DID YOU KNOW ?
শান্তিনিকেতনে সতর্কতা
২০১৯ সালে বসন্ত উৎসবের দিন শান্তিনিকেতনে চরম বিশৃঙ্খলার পর থেকেই পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ।

Sonajhuri Haat: বসন্ত উৎসব (Basanta Utsab 2026) ও দোলের (Dolyatra 2026) দিন শান্তিনিকেতনের (Santiniketan) সোনাঝুরি হাট সম্পূর্ণভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেন এই হাটের ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা জানিয়েছেন, বসন্ত উৎসবের দিন শান্তিনিকেতনে পর্যটকদের ব্যাপক ভিড় হয়। সেদিন যদি সোনাঝুরি হাট খোলা থাকে, তবে ভিড় বাড়বে। পাশাপাশি অনেক পর্যটক আবীর ও বিভিন্ন রঙে মেতে ওঠেন, যার ফলে সোনাঝুরির সংরক্ষিত প্রাকৃতিক পরিবেশের ক্ষতি হতে পারে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। এর আগেও পরিবেশ কর্মী সুভাষ দত্ত এই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। সেই প্রেক্ষিতেই তড়িঘড়ি বৈঠক করে সোনাঝুরি হাটের ব্যবসায়ীরা সিদ্ধান্ত নেন, আগামী ৩ ও ৪ মার্চ—দুই দিনই হাট সম্পূর্ণভাবে বন্ধ রাখা হবে।

সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হল প্রশাসনকে 

এই সিদ্ধান্তের কথা জানিয়ে ব্যবসায়ীরা বোলপুর বন দফতরে লিখিতভাবে আবেদন জমা দিয়েছেন। তাঁদের অনুরোধ, ওই দিনগুলিতে বন দফতর যেন পর্যটক নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা গ্রহণ করে এবং সোনাঝুরির হাট অঞ্চল ও সংলগ্ন অরণ্যাঞ্চলে কেউ যেন রঙের উৎসবে মেতে পরিবেশের ক্ষতি না করতে পারে, তা নিশ্চিত করে। প্রাকৃতিক পরিবেশ রক্ষার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন হাটের ব্যবসায়ীরা।

বিশ্বভারতীতে প্রবেশ করতে পারবেন পর্যটকরা?

২০১৯ সালে বসন্ত উৎসবে শান্তিনিকেতনে মারাত্মক ভিড় হয়েছিল। ভিড়ের চাপে পর্যটকদের পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। সেই চরম বিশৃঙ্খলার পর বিশ্বভারতী (Visva-Bharati) কর্তৃপক্ষ বসন্ত উৎসবে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করে দেয়। গত বছরও পর্যটকদের প্রবেশাধিকার ছিল না। এবার কী সিদ্ধান্ত নেওয়া হবে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে পর্যটকদের প্রবেশাধিকার থাকার সম্ভাবনা কম। বিশ্বভারতীতে বসন্ত উৎসবের নিজস্ব মেজাজ ধরে রাখার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সোনাঝুরি হাটের ব্যবসায়ীরাও বিশ্বভারতী কর্তৃপক্ষের মতোই বসন্ত উৎসবের দিন বিশৃঙ্খলা ও পরিবেশের ক্ষতি এড়াতে চাইছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৩ মার্চ দোলযাত্রার দিন রঙের উৎসবে মেতে উঠবে সারা দেশ।
এবার দোল পূর্ণিমা ৩ মার্চ পড়েছে। দোলযাত্রার দিন রঙের উৎসবে মেতে উঠবে সারা দেশ।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে কামতাপুরিদের, বিধানসভা ভোটের আগে ফের পথে কেএলও-রা
পাক গুপ্তচর সন্দেহে গ্রেফতার মুর্শিদাবাদের সুমন শেখ, দেখুন কী বলছেন তাঁর পরিবার?