'৪ মে-র পর শ্রীরামের স্মরণে থাকতে হবে তো!' নন্দীগ্রামে দাঁড়িয়ে অভিষেককে নিশানা শুভেন্দুর

Published : Mar 27, 2026, 03:09 PM ISTUpdated : Mar 27, 2026, 03:27 PM IST
battel of Bengal 2026 BJP leader Suvendu Adhikari observed Ram Navami in Nandigram on Friday

সংক্ষিপ্ত

Nandigram: নন্দীগ্রামে রাম নবমীর মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তাঁর উপস্থিতিতেই তৃণমূল ছেড়ে বিজেপি যোগ দিলেন ১১ স্থানীয় নেতা। শুভেন্দু নিশানা করেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে। 

বৃহস্পতিবার ভবানীপুরের পর শুক্রবার নন্দীগ্রামে রাম নবমী পালন করলেন বিজেপি প্রার্থী ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখান থেকে তিনি প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগেন। শুভেন্দু বলেন নন্দীগ্রামে তৃণমূলের সঙ্গে মূল লড়াই বিজেপির নয়, ISFএর। এদিন নন্দীগ্রামে শুভেন্দুর হাত ধরে আরও ১১ নেতা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন।

ভোটের মুখে ভাঙন

ভোটের মুখে নন্দীগ্রামে ভাঙন ঘাসফুল শিবিরে। এদিন নন্দীগ্রামে একাধিক কর্মসূচি রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তারই মধ্যে তৃণমূলের জন্য খারাপ খবর। এলাকার প্রায় ১১ জন নেতা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছে বলে দাবি বিজেপির। এদিনই কোলাঘাটে রয়েছে অভিষেকের জনসভা। তার আগে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার পারদ ক্রমশই চড়ছে।

নন্দীগ্রামে শুভেন্দুর প্রচার

নন্দীগ্রামে প্রচার করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। রামনবমী উপলক্ষে নন্দীগ্রামের টেঙ্গুয়া থেকে জানকিনাথ মন্দির অব্দি ৪ কিলোমিটার পদযাত্রা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গের ছিলেন বিজেপির নেতা আর কর্মীরা। মিছিল থেকেই জয় শ্রীরাম স্লোগান তোলা হয়। মিছিলের পরে তিনি নন্দীগ্রামে প্রচার সারেন। জনসংযোগ করতে রাম নবমীর প্রসাদও বিতরণ করেন। এলাকায় বাড়ি বাড়ি পৌঁছে দেন রাম নবমীর প্রসাদ।

অভিষেককে কটাক্ষ

নন্দীগ্রামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তুলোধনা করেন। সম্প্রতি একটি মিটিং শেষে অভিষেক জয় শ্রীরাম স্লোগান তুলেছিলেন। তাই নিয়ে শুভেন্দু বলেন, 'এখন থেকে প্র্যাক্টিস করছে। ৪ মের পর শ্রীরামের স্মরণেই তো থাকতে হবে। গৌতম দেব কে বলব আপনার মালিককে একটু বোঝান।'পশ্চিম এশিয়ার সংঘাতের কারণে দেশে গ্যাস আর পেট্রোলের সংকট দেখা দিয়েছে। তাই নিয়ে প্রশ্ন করা হলে শুভেন্দু বলেন,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিষয়ে অবগত রয়েছেন। আর সেই কারণেই এই বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত তিনি নেবেন।

পাশে সংখ্যালঘু সম্প্রদায় 

শোভাযাত্রার পথে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের একাংশ যুবকগণ শুভেন্দু অধিকারীকে ঘিরে ধরে পুষ্পস্তবক, জল, বাতাসা, তরমুজ ফল ও মিষ্টি দিয়ে সংবর্ধনা জানান। এই ঘটনাকে ঘিরে এলাকায় ভোটের মুখে শুভেন্দু অধিকারী ও বিজেপির আরো মাত্রা বাড়লো।

শুভেন্দু অধিকারী বলেন, “এনারা রাষ্ট্রবাদী মুসলিম, এদের সঙ্গে কারোর কোনও বিরোধ নেই। প্রকৃত হিন্দুরা যেমন নিজেদের ধর্মে বিশ্বাসী, তেমনি অন্য ধর্মকেও সম্মান করে। একইভাবে মুসলিম ভাইয়েরা তাঁদের ধর্ম পালন করেন এবং অন্য ধর্মকেও শ্রদ্ধা করেন। আমরাও তাঁদের ধর্মীয় অনুষ্ঠানে যাব।” তিনি আরও দাবি করেন, উপস্থিত মুসলিমদের অনেকেই শিক্ষিত এবং কর্মসংস্থানের দাবিতে বিজেপির প্রতি সমর্থন জানিয়েছেন।

 

নন্দীগ্রামে লড়াই

নন্দীগ্রামে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। আর তৃণমূল কংগ্রেস প্রার্থী হলেন, এলাকার ভূমিপুত্র হিসেবে পরিচিত পবিত্র কর। একটা সময় তিনি শুভেন্দু অধিকারীর ডানহাত হিসেবে পরিচিত। তৃণমূল কংগ্রেস প্রার্থী তালিকা প্রকাশ করার আগেই তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দান করেন। অর্থাৎ দলবদল করেই প্রার্থী হয়েছেন পবিত্র কর।

 

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Dilip Ghosh: ‘মুসলিমদের নিয়ে মমতা এখন শুধু ট্রেলার দেখাচ্ছেন, ক্ষমতায় ফিরলে…!’ বিস্ফোরক দিলীপ
Pratik Mondal Referee: রেফারি প্রতীক এবার লড়বেন মিনাখাঁ বিধানসভায়! বলছেন, "মানুষ পরিবর্তন চাইছে" EXCLUSIVE