এবারের পুজোয় প্রাচীন পট শিল্পকে তুলে ধরছে বেলপুকুর কিশোর সংঘ

Published : Sep 18, 2019, 11:40 AM ISTUpdated : Sep 23, 2019, 02:53 PM IST
এবারের পুজোয় প্রাচীন পট শিল্পকে  তুলে ধরছে বেলপুকুর কিশোর সংঘ

সংক্ষিপ্ত

পূর্ব বর্ধমানের অন্যতম নামকরা পুজো বেলপুকুর কিশোর সংঘ ১৮ বছরে পা দিল এই পুজো পুজোর থিম  "প্রাচীনপট বৃক্ষমাঝে, মা এলেন নবসাজে" পুজোর দিনগুলিতে হয় সামাজিক কাজকর্মও  

পূর্ব বর্ধমান জেলার বেলপুকুর এলাকার কিশোর সংঘের পুজো স্থানীয়দের মধ্যে বেশ জনপ্রিয়। পুজোর দিনগুলিতে মণ্ডপে আগমন হয় বহু মানুষের। সবসময়ই অভিনবত্ব দেখিয়ে এসেছ এই পুজো। এবার ১৮ বছরে পদার্পণ করল বেলপুকুর কিশোর সংঘের পুজো। প্রাচীন পট শিল্পকে গুরুত্ব দিয়ে এবার এই পুজোর থিম "প্রাচীনপট বৃক্ষমাঝে, মা এলেন নবসাজে"। পুজোর বাজেট ৫ লক্ষ টাকা।

পুজোর দিনগুলিতে  বেলপুকুর কিশোর সংঘের পক্ষ থেকে একাধিক সামাজিক কর্মকাণ্ডের আয়োজন করা হয়। পুজো উদ্বোধনের দিন হবে দুঃস্থদের বস্ত্রবিতরণ। এছাড়াও ছোটদের জন্য আয়োজন করা হবে বসে আঁকো প্রতিযোগিতার। 
 

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Mamata Banerjee: মমতাকে নিরাপত্তা দিয়ে শ্রীরামপুর নিয়ে গেল পুলিশ! তবে অন্য পথে, উত্তরপাড়ায় নামল কেন্দ্রীয় বাহিনী
WB Rain Update: পুজোর আগেই বদলাবে আবহাওয়া! দক্ষিণবঙ্গে আর কতদিন চলবে বৃষ্টি? রইল বিরাট আপডেট