জন সংযোগের নয়া পরিকল্পনা বঙ্গ বিজেপি যুব মোর্চার, ভোটের আগেই বড় চমক গেরুয়া শিবিরের

Published : Feb 17, 2026, 02:33 PM IST
BJP FLAG

সংক্ষিপ্ত

BJP News: বিধানসভা ভোটের আগে বড় পদক্ষেপ বঙ্গ বিজেপির। নয়া কর্মসূচি ঘোষণা গেরুয়া শিবিরের। কী বলছে রাজ্য বিজেপি নেতৃত্ব। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন… 

BJP News: জনসংযোগের নয়া পরিকল্পনা বঙ্গ বিজেপি যুব মোর্চার । বিজেপি যুব মোর্চার তরফে যুব আড্ডা কর্মসূচির পরিকল্পনা। বুধবার থেকে আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই কর্মসূচি। প্রতিটি বিধানসভা কেন্দ্র ভিত্তিক ৩০টি জায়গায় ২০ থেকে ২৫ জন যুব মোর্চার কর্মী সমর্থক চা চক্রের আকারে করবে জনসংযোগ। আগামী বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের যুব সমাজকে উদ্বুদ্ধ করতে পরিকল্পনা বঙ্গ বিজেপি যুব মোর্চার। পরিবর্তন রথ যাত্রা নিয়ে বৈঠকে বিজেপি ।

ভোটের আগে বিজেপির নয়া কর্মসূচি?

দোলযাত্রার পর থেকেই জনসংযোগের মাধ্যম হিসেবে বিধানসভা কেন্দ্র ভিত্তিক রথ বের করার পরিকল্পনা বিজেপির। এই কর্মসূচিকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যাবে, কম সময়ের মধ্যে প্রতিটি বিধানসভা কেন্দ্র এর মানুষের কাছে কীভাবে কেন্দ্রীয় সরকারের প্রকল্পের সুবিধার দিকগুলি পৌঁছে দেওয়া সম্ভব সহ একাধিক বিষয় নিয়ে আগামীকাল বৈঠকে বঙ্গ বিজেপি শীর্ষ নেতৃত্ব। বেলা ১১ টা নাগাদ সল্টলেকের হোটেলে হবে বৈঠক।

রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য, ভূপেন্দ্র যাদব সহ একাধিক শীর্ষস্থানীয় নেতৃত্বে উপস্থিত থাকবেন বৈঠকে।  প্রসঙ্গত বিজেপির পাঁচটি জোন ভিত্তিক পাঁচটি রথ বের করার কথা থাকলেও বিজেপির দশটি বিভাগ অনুযায়ী মোট দশটি রথ বের করার সিদ্ধান্ত হয়েছে বলে সূত্রের খবর । আগামীকাল এই সংক্রান্ত বিষয় নিয়েই হবে বৈঠক । তবে প্রয়োজনে রথের সংখ্যা বাড়তে পারে বলেও সূত্রের খবর।

 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Baranagar: ব্যারাকপুরের পর বরানগর! CCTV ফুটেজেই সব স্পষ্ট, পাল্টা তৃণমূল নেতার সাফাই! দেখুন
Humayun Kabir: ‘নন্দীগ্রামে মমতাকে হারানোর পর থেকেই সংবিধান মানেন না!’ শুভেন্দুকে কটাক্ষ হুমায়ুনের