পশ্চিমবঙ্গের বেকার যুবক-যুবতীদের জন্য বড় ঘোষণা রাজ্য সরকারের। নতুন ‘ভরসা’ প্রকল্পে প্রতি মাসে সর্বোচ্চ ২,০০০ টাকা করে আর্থিক সাহায্য পাবেন যোগ্য প্রার্থীরা। তবে এই প্রকল্পের সুবিধা পেতে হলে বেশ কিছু শর্ত পূরণ করতে হবে।
পশ্চিমবঙ্গের বেকার যুবক-যুবতীদের জন্য বড় ঘোষণা রাজ্য সরকারের। নতুন ‘ভরসা’ প্রকল্পে প্রতি মাসে সর্বোচ্চ ২,০০০ টাকা করে আর্থিক সাহায্য পাবেন যোগ্য প্রার্থীরা। তবে এই প্রকল্পের সুবিধা পেতে হলে বেশ কিছু শর্ত পূরণ করতে হবে। আবেদনকারীর বয়স কত হতে হবে? ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কী? পরিবারের কতজন আবেদন করতে পারবেন? কোথায় জমা দিতে হবে আবেদনপত্র? জেনে নিন বিস্তারিত।
26
রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী, ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ভরসা প্রকল্প চালু হওয়ার কথা। স্নাতক ও যোগ্য ডিপ্লোমাধারী: মাসে ২,০০০ টাকা পাবেন। নন-গ্র্যাজুয়েট ও আন্ডারগ্র্যাজুয়েট: মাসে ১,৫০০ টাকা পাবেন।
সরকারি ITI-তে ভোকেশনাল সার্টিফিকেট কোর্স করা বা সেই কোর্সে পাঠরত যোগ্য প্রার্থীরাও ২,০০০ টাকা পাওয়ার আওতায় থাকবেন। প্রথম পর্যায়ে এই হারে ১৫ মাস ভাতা দেওয়া হবে। ২০২৮-২৯ অর্থবর্ষ থেকে স্নাতকদের মাসিক ভাতা ৩,০০০ টাকা এবং নন-গ্র্যাজুয়েটদের ২,০০০ টাকা করার কথা জানানো হয়েছে।
36
কারা আবেদন করতে পারবেন? জেনে নিন যোগ্যতার শর্ত
আবেদনকারীর বয়স ১ জানুয়ারি ২০২৭ তারিখে ২১ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে।
আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
স্নাতক শ্রেণির সুবিধা পেতে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে।
নন-গ্র্যাজুয়েট বা আন্ডারগ্র্যাজুয়েট শ্রেণিতে আবেদন করতে হলে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
সরকারি ITI-র ভোকেশনাল সার্টিফিকেট কোর্স করা বা পাঠরত যোগ্য প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
আবেদনকারী কোনও সরকারি বা বেসরকারি সংস্থায় কর্মরত হলে এই প্রকল্পের সুবিধা পাবেন না। স্বনিযুক্ত বা Self-employed ব্যক্তিরাও এই ভাতার আওতায় আসবেন না।
একটি পরিবার থেকে সর্বাধিক দু'জন এই প্রকল্পের সুবিধা পেতে পারবেন।
অন্নপূর্ণা যোজনা অথবা রাজ্য সরকারের অন্য সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধাভোগীরা সাধারণত এই প্রকল্পের আওতায় আসবেন না। তবে মানবিক পেনশন পাওয়া বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের ক্ষেত্রে ছাড় রয়েছে।
46
ভোটার তালিকায় নাম থাকা বাধ্যতামূলক?
ভরসা প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হল ২০২৬ সালের SIR-এর পর প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় আবেদনকারীর নাম থাকতে হবে। তবে যাঁদের নাম নিয়ে জটিলতা রয়েছে এবং SIR অ্যাপিলেট ট্রাইব্যুনালে মামলা বিচারাধীন, তাঁরাও যোগ্য বিবেচিত হতে পারেন। একইভাবে নাগরিকত্ব সংশোধনী আইন বা CAA-র আওতায় যাঁদের আবেদন বিবেচনাধীন, তাঁদের জন্যও বিশেষ সংস্থান রাখা হয়েছে।
56
কোথায় আবেদন করবেন? কীভাবে মিলবে টাকা?
এই প্রকল্পে আবেদনের জন্য আলাদা কোনও অনলাইন পোর্টাল বা অ্যাপের কথা এখনও জানানো হয়নি। সরকারের 'আপনার সরকার আপনার পাশে' কর্মসূচির মাধ্যমে আবেদন জমা দেওয়ার সুযোগ রয়েছে।
আবেদনের পর কী হবে?
আবেদনপত্র ও জমা দেওয়া তথ্য খতিয়ে দেখা হবে। প্রশাসনের নির্দিষ্ট আধিকারিকরা আবেদনকারীর যোগ্যতা যাচাই করবেন। যোগ্য প্রার্থীদের নাম সুপারিশ করে প্রকল্পের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে DBT-এর মাধ্যমে টাকা পাঠানো হবে।
সরকারি নির্দেশিকা অনুযায়ী, একজন যোগ্য উপভোক্তা সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত এই আর্থিক সাহায্য পেতে পারেন। তবে শর্ত পূরণ করা বাধ্যতামূলক।
66
কবে থেকে অ্যাকাউন্টে ঢুকবে টাকা?
২০২৭ সালের ১ জানুয়ারি থেকে প্রকল্প চালুর কথা ঘোষণা করা হয়েছে। তবে আবেদন যাচাই ও প্রশাসনিক প্রক্রিয়া শেষ হওয়ার পরই উপভোক্তাদের টাকা দেওয়া হবে। প্রথম কিস্তির নির্দিষ্ট তারিখ সম্পর্কে সরকারি বিজ্ঞপ্তির চূড়ান্ত নির্দেশ অনুসরণ করা জরুরি।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.