Annapurna Yojana: ডিসেম্বরের কিস্তি দেওয়ার আগে খারাপ খবর! ফের বাদ যাচ্ছে লক্ষাধিক নাম

Published : Nov 26, 2026, 09:09 AM IST

অন্নপূর্ণা যোজনার গ্রাহক তালিকায় ফের যাচাই পর্ব শুরু হতে চলেছে। নয়া নিয়ম অনুযায়ী, এবার থেকে একটি পরিবারের সর্বোচ্চ দুজন মহিলাই এই প্রকল্পের সুবিধা বা ৩ হাজার টাকা করে ভাতা পাবেন।

PREV
15

ফের খরাপ খবর। অন্নপূর্ণা যোজনার গ্রাহকের তালিকা থেকে বাদ যেতে চলেছে। সদ্য প্রকাশ্যে এল নয়া তথ্য। শোনা যাচ্ছে, ফের হবে ভেরিফিকেশন। আর এই ভেরিফিকেশনের পর অযোগ্যরা বাদ পড়তে চলছেন।

25

চলতি সপ্তাহে নবান্নে সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী জানান, এবার থেকে একটি পরিবারের সর্বোচ্চ২ জন মহিলা এই প্রকল্পের সুবিধা পাবেন। অর্থাৎ আপনার পরিবারের তিন বা তার বেশি মহিলা যোগ্য হলেও সকলকে দেওয়া হবে না টাকা। ফলে বিপাকে পড়তে চলেছেন এমন পরিবারগুলো।

35

মুখ্যমন্ত্রী সেদিনের বৈঠকে আরও বলেন, এতদিন একটি পরিবারের চার-পাঁচজন থেকে সাতজন পর্যন্ত ভাতা পেয়ে এসেছে। কিন্তু এবার সেই নিয়ম বদলে সর্বোচ্চ দুজনকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই যে সকল পরিবারের একাধিকজন ভাতা পাচ্ছেন তাদের নাম দ্রুত বাদ যেতে চলেছে তালিকা থেকে।

45

প্রসঙ্গত, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর একের পর এক নয়া প্রকল্প চালু করেছে। এই তালিকায় শীর্ষে আছে অন্নপূর্ণা যোজনা। এই ভাতা রাজ্যের মহিলাদের জন্য। ২৫ থেকে ৬০ বছর বয়সীরা পাচ্ছেন ভাতা। মাসে ঢুকছে ৩ হাজার টাকা করে।

55

এবার এই ভাতা নিয়ে এল খাবার খবর। একসময় অনেক মহিলাই একসঙ্গে বিধবা ভাতা ও অন্নপূর্ণা ভাতা পাচ্ছিলেন। একটি তালিকা থেকে তাদের নাম ইতিমধ্যে বাদ গিয়েছে। এবার এই অন্নপূর্ণা যোজনার তালিকা ফের ছোট হওয়ার পালা। কারণ, এক পরিবারের ২ জনের বেশি কাউকে আর দেওয়া হবে না ভাতা।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories