দারুণ খবর! আজ থেকে অ্যাকাউন্টে ঢুকবে ১৫০০ টাকা, কারা পাবেন এই ভাতার টাকা?

Published : Sep 07, 2026, 12:27 PM IST

পশ্চিমবঙ্গ সরকার বর্ধিত হারে বার্ধক্য, বিধবা এবং দিব্যাঙ্গ ভাতা বিতরণ শুরু করেছে। আজ থেকে প্রায় ৬২ লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি দেড় হাজার টাকা করে পাঠানো হচ্ছে। এই উদ্যোগ সমাজের প্রান্তিক মানুষের আর্থিক নিরাপত্তায় সহায়তা করবে।

PREV
15

বিজেপি সরকার ক্ষমতায় আসার পর একের পর এক ভাতা চালু করেছে বাংলায়। অন্নপূর্ণা যোজনা থেকে শুরু করে বৃদ্ধ ভাতা, বার্ধক্য ভাতার মতো নানান ভাতা চালু হয়েছে বাংলায়। এবার এল সুখবর। আজ থেকে শুরু হচ্ছে টাকা বিতরণ। বহু রাজ্যবাসীর অ্যাকাউন্টে ঢুকবে টাকা।

25

জানা যাচ্ছে, ৬২ লক্ষের অ্যাকাউন্টে ঢুকবে টাকা। কারা পাবেন টাকা? জানা যাচ্ছে, এবার থেকে বর্ধিত হারে বার্ধক্য, বিধবা এবং দিব্যাঙ্গ ভাতা দেবে রাজ্য সরকার। আগেই সে কথা ঘোষণা করেছিলেম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার সেই বর্ধিত টাকা ঢুকতে চলেছে অ্যাকাউন্টে।

35

অর্থাৎ সব মিলিয়ে ৬২ লক্ষ উপভোক্তা অ্যাকাউন্টে যাচ্ছে দেড় হাজার টাকা। আজ থেকেই উপভোক্তার অ্যাকাউন্টে যাচ্ছে দেড় হাজার টাকা। আজ থেকেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থ যাওয়া শুরু হচ্ছে। সদ্য নবান্ন সূত্রে খবর, কর্মসূচির আনুষ্ঠানিক সূচনার এক থেকে দুদিনের মধ্যেই সমস্ত সুবিধাভোগী ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো লক্ষ্য নেওয়া হয়েছে।

45

এবার সরাসরি অ্যাকাউন্টে যাবে টাকা। এবার মোট সুবিধাভোগীর মধ্যে প্রায় ২০ লক্ষ মানুষ কেন্দ্রীয় সরকারের জাতীয় সামাজিক সহায়তা প্রকল্পের আওতায় আর্থিক সাহায্য পাবেন। বাকি প্রায় ৪০ লক্ষ সুবিধাভোগীর ভাতার সম্পূর্ণ অর্থ বহন করবে রাজ্যসরকার।

55

রাজ্য সরকারের মতে, এই উদ্যোগ শুধুমাত্র সামাজিক সুরক্ষা প্রকল্পের পরিধিই বাড়াবে না, পাশাপাশি সমাজের দরিদ্র ও প্রান্তিক মানুষের আর্থিক নিরাপত্তা ও জীবনযাত্রার মান উন্নয়নেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মূল্যবৃদ্ধির বাজারে অতিরিক্ত ৫০০ টাকা আর্থিকভাবে দুর্বল পরিবারগুলোর জন্য কিছুটা স্বস্তি আনবে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories