রেখা পাত্র শরীরে বিষক্রিয়া! কেমন আছেন জানালেন মন্ত্রী ইন্দ্রনীল খাঁ

হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্রের অসুস্থতা এবং শরীরে বিষক্রিয়ার আশঙ্কা নিয়ে এবার বড় মন্তব্য করলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। শনিবার রাতে আচমকাই অসুস্থ হয়ে পড়েন সন্দেশখালি আন্দোলনের অন্যতম মুখ রেখা পাত্র।

Share this Video

হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্রের অসুস্থতা এবং শরীরে বিষক্রিয়ার আশঙ্কা নিয়ে এবার বড় মন্তব্য করলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। শনিবার রাতে আচমকাই অসুস্থ হয়ে পড়েন সন্দেশখালি আন্দোলনের অন্যতম মুখ রেখা পাত্র। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সূত্রের খবর, সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন রেখা পাত্র। তাঁকে ভেন্টিলেশনেও রাখা হয়েছিল বলে খবর। এর আগে হাসপাতালে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছিলেন, খাদ্যে বিষক্রিয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছেন রেখা পাত্র। তবে চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি এবং আগের তুলনায় শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

Related Video