Bishnupur: বিষ্ণুপুর জেলা নিয়ে সৌমিত্রর ভবিষ্যদ্বানী, মুখ্যমন্ত্রীকে তোপ দেগে বিস্ফোরক বিজেপি সাংসদ

Published : Mar 31, 2026, 10:10 AM IST
Sujata Mandal, Soumitra Khan,

সংক্ষিপ্ত

Bishnupur BJP News বিধানসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই চড়ছে রাজনৈতিক উত্তাপ। এবার বিষ্ণুপুর নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতিকে তুলোধনা বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর। কী বলেছেন তিনি? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Bishnupur BJP News: 'আপনাকে আর বিষ্ণুপুরকে জেলা ঘোষণা করতে হবেনা- ৪ মের পর আমরাই এই কাজ করবো'- তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচারে বিষ্ণুপুরে আসার আগেই তাঁর নাম না করে ঠিক এই ভাষাতেই তাঁকে আক্রমণ করলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। একই সঙ্গে সৌমিত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে 'মিথ্যা প্রতিশ্রুতি' না দেওয়ার আবেদন জানিয়ে বলেন, '৪ মে-র বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বালুচরী শাড়ি বিক্রি করার দায়িত্ব আমাদের'। এছাড়াও জাতীয় স্তরের স্টেডিয়ামের প্রতিশ্রুতি দেওয়ার পরেও তা হয়নি। পৌর সভার যা কাজ হচ্ছে সব কেন্দ্রীয় সরকারের টাকায়।

রাজ্যের সর্বোচ্চ নেত্রীকে নিয়ে বিস্ফোরক বিজেপি সাংসদ:-

এক প্রশ্নের উত্তরে বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী তন্ময় ঘোষকে 'গদ্দার' বলে আক্রমণ করে তিনি বলেন এবার এখানে জিতবে 'মাতৃশক্তি'। বিজেপির শুক্লা চ্যাটার্জীর কাছে তৃণমূলের তন্ময় ঘোষ 'অধিক থেকে অধিকতর' ভোটে হারবেন বলেও সৌমিত্র খাঁ ভবিষ্যদ্বানী করেন। সেই সঙ্গে গতবার তন্ময়কে প্রার্থী করা তাঁদের ভুল হয়েছিল বলেও তিনি স্বীকার করেন।

অন্যদিকে, বিষ্ণুপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূল সভাপতি দেবনাথ বাউরী সৌমিত্র খা 'পাগলের প্রলাপ' বকছেন দাবি করে বলেন, এবার এই সাংগঠনিক জেলার ছ'টি আসনেই তৃণমূল জিতছে।আগে উনি দিল্লী সামলান পরে বাংলার কথা ভাববেন বলেও দেবনাথ বাউরী দাবি করেন

এদিকে, রাজ্য রাজনীতির পালা বদলের ইতিহাস লেখা নন্দীগ্রামে ২০২১ সালে মমতা ব্যানার্জিকে হারিয়ে ভোটে জয়লাভ করেন শুভেন্দু অধিকারী। সেবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে লড়াই টা অনেক শক্ত ছিল শুভেন্দুর। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল সংখ্যালঘু ভোট। কিন্তু তা সত্ত্বেও জয়লাভ এসেছে শুভেন্দু অধিকারীর নন্দীগ্রামের পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষদের জন্য। তাই তাদের ভগবান তুলল মনে করেন তিনি। 

২০২৬ এর ভোটের দামামা বেজে গিয়েছে। ৩০ মার্চ হলদিয়া মহকুমা শাসক দফতরে নিজের মনোনয়নপত্র জমা দেন শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন বিজেপির জেলা নেতৃত্ব সহ নন্দীগ্রামের শহীদ পরিবারের লোকজন এবং কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে হলদিয়ায় একটি বিজয় সংকল্প সভা করেন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Amit Shah: কেউ একটা বিয়ে করবে কেউ চারটে বিয়ে করবে এটা হতে পারে না- অমিত শাহ
West Bengal Vote: মোদী বনাম মমতা, উইকএন্ডে তৃণমূল-বিজেপির জমজমাট ভোটের প্রচার, রোড শো প্রধানমন্ত্রীর