
BJP Foundation Day 2026: ১৯৮০ সালের আজকের দিনেই অর্থাৎ, ৬ এপ্রিল প্রতিষ্ঠা হয় বিজেপির (bjp news latest)। তার আগে এই দলের নাম ছিল জনসঙ্ঘ। আর সেই প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিরাট বার্তা দিল বিজেপি। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে যা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ (bjp west bengal)।
বিজেপির রাজ্য সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও পোষ্ট করা হয়। সেখানে একটি ভয়েস ওভারে বলা হয়েছে, “যে দল ভারতের আত্মার কথা বলে, সনাতনী সংস্কৃতিকে প্রাধান্য দেয় সবার আগে। সেই ভারতীয় জনতা পার্টির পথচলা শুরু এই পশ্চিমবঙ্গ থেকেই। এই রাজ্য থেকে বেড়ে উঠেই বিজেপি আজ চারাগাছ থেকে মহীরুহ। আজ ৬ এপ্রিল। ১৯৮০ সালের এই দিনেই ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠিত হয়। বিশ্বের সবথেকে বড় রাজনৈতিক দল কংগ্রেসী অপশাসনকে ছুঁড়ে ফেলে বিশ্বমঞ্চে দেশকে বিশ্বগুরু হিসেবে প্রতিষ্ঠা করা রাজনৈতিক দল হল বিজেপি।"
ঐ ভিডিওতে উল্লেখ করা হয়, “তবে অটল বিহারী বাজপেয়ী এবং নরেন্দ্র মোদীর দলের ডিএনএ লুকিয়ে রয়েছে জনসঙ্ঘে। ১৯৫১ সালে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিষ্ঠিত দলই হয়ে উঠেছিল পশ্চিমবঙ্গের রাজনীতিটে সনাতনী বাংলার কণ্ঠস্বর। ১৯৫২ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যজুড়ে কংগ্রেসের বাড়বাড়ন্ত আর কমিউনিজমের দৌরাত্ম্যের মাঝে ৯টি আসন পেয়েছিল জনসঙ্ঘে। ঐ একই সময়ে, লোকসভা নির্বাচনে দেশজুড়ে মাত্র ৩টি আসন পায় জনসঙ্ঘ। এর মধ্যে দুটিই ছিল শ্চিমবঙ্গ থেকে। দক্ষিণ কলকাতা আসনে বিপুল ভোটে জিতেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়।"
ভারতীয় জনতা পার্টির বক্তব্য হল, “আরেকটি আসনে জয়ী প্রার্থী ছিলেন দুর্গাচরণ ব্যানার্জি। সেই শুরু। মাঝে কংগ্রেসী স্বৈরাচার এবং এমার্জেন্সির সময় পেরিয়ে ১৯৮০ সালের ৬ এপ্রিল, আত্মপ্রকাশ করে ভারতীয় জনতা পার্টি। বিজেপি করে দেখিয়েছে। প্রথমে অটল বিহারী বাজপেয়ী এবং পরবর্তীতে নরেন্দ্র মোদীর নেতৃত্বে উন্নয়নের নবদিগন্তে পৌঁছেছে দেশ। শত্রুদের বুকে ভয় ধরিয়ে অস্ত্রাগারে পারমাণবিক অস্ত্র জুড়েছে। প্রতিশ্রুতি অনুযায়ী, অযোধ্যায় তৈরি হয়েছে রাম মন্দির। কাশ্মীর থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে ৩৭০ ধারা। বিজেপি জনগণের আশীর্বাদ অর্জন করতে পেরেছে। কংগ্রেসের রাজ পরিবারকে টেনে নামিয়েছে ক্ষমতা থেকে।"
তারা জানাচ্ছে, “সম্প্রতি দেশের অধিকাংশ রাজ্যেই ক্ষমতায় রয়েছে ভারতীয় জনতা পার্টি। অন্যদিকে, তলিয়ে গেছে দুর্নীতিবাজ পরিবারতান্ত্রিক দলগুলি। এবার পশ্চিমবঙ্গের পালা। কালীঘাটের টালির চালাকে গণতন্ত্রের ক্ষমতা বোঝানোর পালা।"
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.