Nabanna Holiday: জুন মাসের শেষেই আবার সরকারি ছুটি! টানা তিন দিন বন্ধ অফিস, তবে খোলা থাকবে কলেজ, স্কুল ব্যাঙ্ক?

Published : Jun 24, 2026, 11:43 AM IST

Nabanna Holiday: মাস শেষ হতে মাত্র ৬ দিন তার মাঝেই পড়ল লম্বা ছুটি! কবে কবে বন্ধ থাকবে কী কীয জেনে নিন…

PREV
16

জুন মাসে শেষ হতে আর মোটে ৬ দিন বাকি। তার মধ্যেই ফের সরকারি ছুটি ঘোষণা। পর পর তিন দিন ছুটি থাকবে সমস্ত সরকারি প্রতিষ্ঠান বলে জানা গিয়েছে।

26

বন্ধ থাকবে স্কুল, কলেজও। মাসের শেষেই মিলবে লম্বা উইকেন্ড। আগামী ২৬ তারিখ থেকে ছুটি পড়েছে। 

36

২৬ তারিখ পড়েছে মহরম। সেই কারণেই ছুটি থাকছে সমস্ত সরকারি প্রতিষ্ঠান। পাশাপাশি ২৬ তারিখ শুক্রবার।

46

২৭ ও ২৮ তারিখ শনি ও রবিবার অর্থাৎ এমনিই ছুটির দিন। ফলে টানা তিন দিন ছুটি পাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা সহ রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীরা। 

56

জুলাই মাসে সেইরকম কোনও বড় ছুটি নেই ফলত একসঙ্গে তিনটে ছুটি পেয়ে বেশ খোশ মেজাজে সরকারি কর্মীরা। ২৬ জুন পাবলিক হলিডে হওয়ায় টানা ছুটি মিলছে। বন্ধ থাকবে ব্যাঙ্কও। যেহেতু ২৭ তারিখ চতুর্থ শনিবার তাই সেইদিনও বন্ধ ব্যাঙ্ক।

66

সদ্য গ্রীষ্মের ছুটি শেষ হয়েছে স্কুলগুলোয় তারপর সেইভাবে আর কোনও ছুটি মেলেনি। কিন্তু ২৬ তারিখের ছুটিতে টানা তিনদিন ছুটি পাচ্ছে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান। তবে শনিবার খোলা থাকছে বহু স্কুল, কলেজ।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories