১১ বছরের মেয়ের ওপর জোর খাটানোর অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা

Published : Dec 16, 2019, 10:34 PM ISTUpdated : Dec 17, 2019, 12:05 AM IST
১১ বছরের মেয়ের ওপর জোর খাটানোর  অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা

সংক্ষিপ্ত

পুরুলিয়া হুড়া ব্লকের এক বিজেপি নেতাকে গ্রেফতার করল পুলিশ ওই বিজেপি নেতার বিরুদ্ধে জোর করে এক নাবালিকাকে দিয়ে কাজ করানোর অভিযোগ উঠেছে অভিযোগ ওই নাবালিকাকে অপহরণ করে অত্যাচার করেছে ওই বিজেপি নেতা যদিও এ সবই তৃণমূলের চক্রান্ত বলে দাবি করেছে বিজেপি

পুরুলিয়া হুড়া ব্লকের এক বিজেপি নেতাকে গ্রেফতার করল পুলিশ। ওই বিজেপি নেতার বিরুদ্ধে জোর করে এক নাবালিকাকে দিয়ে কাজ করানোর অভিযোগ উঠেছে। এখানেই শেষ নয়। অভিযোগকারীদের দাবি, ওই নাবালিকাকে অপহরণ করে অত্যাচার করেছে ওই বিজেপি নেতা।

হুড়া পুলিশ জানিয়েছে, ১১ বছরের ওই নাবালিকার অভিযোগের ভিত্তিতেই সুব্রত দাস নামে ওই নেতাকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, দুর্গাপুরে ওই নেতার শ্বশুরবাড়ির পাড়া থেকে একটি মেয়েকে এনে বাড়ির পরিচারিকার কাজ করাচ্ছিলেন সুব্রত। সোমবার ধৃত ওই বিজেপি নেতাকে পুরুলিয়া জেলা আদালতে হাজির করা হলে ৩০ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। ওই দিন ফের পুরুলিয়া জেলা আদালতে হাজির করা হবে ধৃতকে।

এদিকে এই ঘটনাকে তৃণমূলের পরিকল্পিত চক্রান্ত বলে দাবি করেছে বিজেপি। স্থানীয় বিজেপি নেতাদের অভিযোগ, তৃণমূল নেতারাই প্রভাব খাটিয়ে সুব্রতকে গ্রেফতার করিয়েছে। বিজেপির সংখ্যালঘু সেলের জেলা সভাপতি তথা হুড়ার বাসিন্দা আবদুল আলিম আনসারির অভিযোগ,ধৃতকে টার্গেটে রেখেছিল তৃণমূল। সুযোগ বুঝে তাঁকে ফাঁসানো হল।   

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

বিজেপি-শাসিত গ্রাম পঞ্চায়েতে নীল-সাদার বদলে গেরুয়া, রণক্ষেত্র ধূপগুড়ি
লক্ষ্মীর ভাণ্ডারে নতুন আবেদনকারীদের টাকা কবে ঢুকবে? পেমেন্ট নিয়ে বড় আপডেট দিল রাজ্য সরকার