BJP vs BJP: পানিহাটিতে বিজেপির ২ গোষ্ঠীর সংঘর্ষে মৃত ১, শুভেন্দুর হস্তক্ষেপ চাইলেন রত্না দেবনাথ

Published : Nov 15, 2026, 04:41 PM IST
BJP FLAG bjp leader  death panihati clash ratna debnath seeks suvendu adhikari intervention

সংক্ষিপ্ত

Panihati BJP: পানিহাটিতে সংঘর্ষে মৃত্যু হল বিজেপি নেত্রীর স্বামীর। ঘটনার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হস্তক্ষেপ চাইলেন রত্না দেবনাথ। জানুন ঘটনার বিস্তারিত।

রাজনৈতিক সংঘর্ষে উত্তাল উত্তর ২৪ পরগনার পানিহাটি। এবার বিরোধী বিজেপির দুই গোষ্ঠীর। যার কারণে প্রাণ হারালেন বিজেপির এক কর্মী। এই উত্তাল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় বিজেপি বিধায়ক রত্না দেবনাথ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হস্তক্ষেপ চাইলেন। পাশাপাশি এলাকার আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছেন।

পানিহাটিতে বিজেপি বনাম বিজেপি

পানিহাটি ১ মণ্ডলের বিজেপি যুব মোর্টার সভাপতির বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। স্থানী সূত্রে শনিবার এক ব্যবসায়ীকে মারধরের ঘটনার প্রতিবাদ করেছিলেন বিজেপির পানিহাটি -১ মণ্ডলের সম্পাদক রুমা সাহা। অভিযোগ, তার পরে বিজেপি নেত্রীকে গালিগালজ করার অভিযোগ উঠেছে তারই দলের কয়েকজন কর্মীদের বিরুদ্ধে। স্ত্রীকে অপমানের প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হন রুমার স্বামী অরূপ সাহায তিনিও বিজেপির সক্রিয় কর্মী।

অভিযোগ একদল যুবক তার ওপর চড়াও হন। তাতেই রীতিমত জখম ও অসুস্থ হয়ে পড়েন অরূপ। তাঁকে শনিবার রাতে সাগর দত্ত মেডিক্যাল করেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু রবিবাবর সকালেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় অরূপ। তাতেই বিজেপির অপর পক্ষ রীতিমত ক্ষেপে ওঠে। নিহত বিজেপি কর্মীর স্ত্রীর রুমার অভিযোগ, তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে আসা লোকেরাই এই হামলা চালিয়েছে।

মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি স্থানীয় বিধায়কের

এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে পানিহাটি। এই পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হস্তক্ষেপ দাবি করেন পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। তিনি বিজেপির উত্তর কলকাতা শহরতলির সভাপতি চণ্ডীচরণ রায়ের বিরুদ্ধেও একাধিক অভিযোগ তুলে সরব হন। পাশাপাশি দলের অভ্যন্তরীণ সমন্বয় নিয়েও প্রশ্ন তোলেন। তিনি আরও বলেন, 'পানিহাটির বিভিন্ন ওয়ার্ডে জেলা সভাপতি চণ্ডীচরণ রায় নিজের পছন্দমতো আহ্বায়ক নিয়োগ করেছেন। তাঁদের মধ্যে অধিকাংশই তৃণমূল থেকে বিজেপিতে আসা।' রত্না দেবনাথ আরও জানিয়েছেন, 'পানিহাটির ২৯টি ওয়ার্ডেই আলাদা করে লোক বসানো হয়েছে। অথচ তাঁদের সঙ্গে জেলা সভাপতির কোনও সমন্বয় নেই।' রত্না জানিয়েছেন, চণ্ডীচরণ তাঁকে পছন্দ করে না। তাঁর অভিযোগ ভোটের ফল প্রকাশের পরে যারা বিজেপিতে এসেছে দলে এখন তাদের প্রাধান্যই বেশি। আর সেই কারণেই তিনি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন।

মৃতের স্ত্রীর অভিযোগ

মৃত অরূপের স্ত্রী জানান সন্ধ্যে সাড়ে ৭টা থেকে ৮টা নাগাদ কাঁকিনাড়ার দলীয় কার্যালয় থেকে বাড়ি ফিরছিলেন তিনি। পথে বাজারে কয়েকজন যুবককে একটি দোকানের সামনে বচসা করতে দেখেন। তাদের ডোকেন, কারণ জানতে চান। তারপরই তিনি দ্রুত অশান্তি মিটিয়ে নিতে পরামর্শ দেন। বিধায়ককে বিষয়টির কথা জানাবেন বলেও আশ্বাস দেন। কিন্তু তিনি বাড়ি ফেরার কিছুক্ষণের মধ্যেই অশান্তু শুরু হয়। তাঁর কাছেও ফোন যায়। সঙ্গে যান স্বামীও। রূমা জানিয়েছেন, 'ওখানে রাজদীপ, রাজা তহশিলদার, সুরজিৎ বিশ্বাস ওরফে ননী-সহ প্রায় ৪০-৫০ জন যুবককে দেখতে পাই। তাঁদের মধ্যে নির্মল ঘোষের অনুগামীরাও ছিলেন। পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে পায়েল ও রাজা তহশিলদার আমার দিকে তেড়ে আসেন। আমার স্বামী তাই দেখে প্রতিবাদ করেন। তখন রাজা তহশিলদার-সহ কয়েকজন ওর বুকে ধাক্কা মেরে সরিয়ে দেন।' রুমার দাবি তাঁকেও হুমকি দেওয়া হয়। পরিস্থিতি ক্রমশই উত্তপ্ত হয়ে ওঠে। তিনি থানায় ফোন করেন। কিন্তু থানার আইসি তাঁকে পুলিশ কমিশনারেটে ফোন করতে বলেন। পরে স্বামীকে নিয়ে বাড়ি ফেরেন তিনি। রুমার কথায় বাড়ি ফেরার পরেই অরূপের শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে যায়। কথা বলার শক্তি হারিয়ে ফেলে অরূপ। হাসাপাতালে তাঁর মৃত্যু হয়।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Narendra Modi: নকশালবাদ মুছে দেওয়া থেকে দারিদ্র্য জয়! ৩ হাজার কোটির প্রকল্প উদ্বোধনে বড় দাবি মোদীর
BJP Barrackpore: বেআইনি গ্যাস ও সাট্টার ঠেক ভাঙতেই কৌস্তভকে ঘিরে বিক্ষোভ! কী হচ্ছে ব্যারাকপুরে?