
BJP Barrackpore: বেআইনি গ্যাস ও সাট্টার ঠেক ভাঙতেই কৌস্তভকে ঘিরে বিক্ষোভ! কী হচ্ছে ব্যারাকপুরে?
BJP Barrackpore: ব্যারাকপুরে নিজের বিধানসভা এলাকাতেই ‘Go Back’ স্লোগানের মুখে বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী! বেআইনি গ্যাসের কারবার ও সাট্টার ঠেকের অভিযোগ ঘিরে বিজেপি নেতা সঞ্জয় যাদবের সঙ্গে সংঘাত। ঘটনাস্থলে পুলিশের অভিযানে গ্রেফতার ৪ জন।
BJP Barrackpore: নিজের বিধানসভাতেই 'গো ব্যাক' স্লোগান! বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী
ব্যারাকপুরে বিজেপির অন্দরে প্রকাশ্যে এল সংঘাত। নিজের বিধানসভা এলাকাতেই বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী। ঘোষপাড়া রোডে বেআইনি গ্যাসের কারবার ও সাট্টার ঠেক চালানোর অভিযোগ তুলে সরব হয়েছিলেন তিনি। এই অভিযোগের নেপথ্যে বিজেপির ব্যারাকপুর ২ নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক সঞ্জয় যাদবের নাম উঠে আসে বলে দাবি বিধায়কের।
ঘটনাস্থলে গিয়ে টিটাগড় থানার পুলিশকে খবর দেন কৌস্তভ। পুলিশের অভিযানে গ্রেফতার হন চারজন। কিন্তু সেখান থেকে ফেরার সময়ই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান বিজেপি নেতা-কর্মীরা। ওঠে ‘গো ব্যাক’ স্লোগান। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যারাকপুরে বিজেপির অভ্যন্তরীণ সংঘাত নতুন করে চর্চায়।