
আবারও বিবাদে জড়িয়ে পড়লেন বিজেপি বিধয়ক রেখা পাত্র। এবার অবশ্য বাপের বাড়ির পাড়ায় বিবাদে জড়ালেন। তাও আবার পুলিশকে সামনে রেখে। সেই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেননি রেখা পাত্র।
উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের বিধায়ক রেখা পাত্রের বাপের বাড়়ি সন্দেশখালির বউঠাকুরণ এলাকায়। সেখানেই ৯ বিঘা জমিকে কেন্দ্র করে প্রতিবেশী সুভাষ নস্করের সঙ্গে দীর্ঘ দিনের বিবাদ রেখার বাবার বাড়ির সদস্যদের। বিষয়টি কোর্ট পর্যন্ত গেছে। সেই জমি থেকেই কৃষক পরিবারের সদস্যদের উচ্ছেদ করা হয়েছে। তাতে মদত দিয়েছেন রেখা পাত্র। পুলিশও সক্রিয় ছিল বলে অভিযোগ সুভাস নস্করের।
সুভাষ নস্কর আরও জানিয়েছেন, তাঁর কাছে কোর্টের কাগজ রয়েছে। আদালতের নির্দেশ মেনেই তিনি চাষ করেছেন। আদালত বলেছিল যদি কোনও সমস্যা হয় তাহলে পুলিশের সহযোগিতা তারা পাবেন। কিন্তু হলো উল্টো। রেখা পাত্রের সঙ্গে পুলিস আসে। তাদেরই বিপক্ষে কাজ করে পুলিস। তেমনই অভিযোগ প্রতিবেশীর।
স্থানীয় সূত্রে খবর, সুভাষ ও তাঁর পরিবারের সদস্যদের চাষের জমি থেকে উৎখাত করতে পুলিশ নিয়েই ঘটনাস্থলে যান রেখা। সেখানেই জমি বিবাদকে কেন্দ্র করে বচসায় জড়িয়ে পড়েন রেখা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে। হাতাহাতির পর্যায় পৌঁছায়। ঘটনাস্থলে তারপরেই পৌঁছায় সন্দেশখালি থানার পুলিশ। প্রতিবেশী সুভাষের অভিযোগ, পুলিশ বিধায়ক রেখার পক্ষ নেয়। পুলিশের সামনেই জোর করে তাদের জমি থেকে বার করে দেয়। রেখা ও তার অনুগামীরা সুভাষদের সঙ্গে জোর জবরদস্তি করে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়়িয়ে পড়ে।
গোটা ঘটনার বিচারের দাবি জানিয়েছেন সুভাষ নস্কর। তাদের দাবি জমি তাদের চাষ করার অধিকার দেওয়া হোক। যদিও এই বিষয় নিয়ে একটিও কথা বলেননি রেখা। স্থানীয় বিজেপি নেতা জানিয়েছেন, তিনি রেখা পাত্রের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন। কিন্তু এখনও যোগাযোগ করে উঠতে পারেননি।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.