Fake Paneer Food: খাস কলকাতায় মাছ-মাংসের পর এবার ভেজাল পনির! খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে পর্দা ফাঁস

Published : Sep 08, 2026, 08:55 AM IST
fake paneer

সংক্ষিপ্ত

Fake Paneer Food: ভেজাল মাছ-মাংসের পর এবার ভেজাল পনির! খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে চক্ষু চড়কগাছ আধিকারিকদের। কোথায় পাওয়া গেল ভেজাল পনির? কী বলছে দোকানের মালিক কর্তৃপক্ষ? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Fake Paneer Food: উৎসবের মরশুম শুরুর আগে খাদ্য সুরক্ষা এবং জনসচেতনতায় জোর রাজ্য সরকারের। শহর কলকাতা সহ জেলায় জেলায় চলছে ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান। কোথাও ধরা পড়ছে মেয়াদ উর্ত্তীণ খাবার, মশলা থেকে শুরু করে পচা মাছ-মাংস। ফাঙ্গাসযুক্ত সবজি। আর এবার যা ধরা পড়ল তাতে চক্ষু চড়কগাছ সকলেরই। নিরামিষ খাবারেও ভেজাল। গুণমান নিয়ে প্রশ্ন উঠল পনিরের। সূত্রের খবর, খাস কলকাতায় দেদার বিকোচ্ছে জাল পনির!

কলকাতায় এবার জাল পনির উদ্ধার:-

সূত্রের খবর, বউবাজারের পনির পট্টিতে কলকাতা পুরসভার অভিযান। নষ্ট খোয়া ক্ষীর ও ছানার কেক বাজেয়াপ্ত। কলকাতায় ফের সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা দফতর। ডেকার্স লেন, পার্ক স্ট্রিট এবং বিভিন্ন শপিং মলে অভিযানের পর এবার নজর পড়ল নিরামিষ খাবারের দোকান এবং পনিরের বাজারে। সোমবার বউবাজারের পনির পট্টিতে অভিযান চালান পুরসভার খাদ্য সুরক্ষা আধিকারিকরা।

জানা গিয়েছে, ভেজাল খাবারের বিরুদ্ধে অভিযান চলাকালীন ওই এলাকার একাধিক পনিরের দোকানে গিয়ে পনিরের গুণমান পরীক্ষা করা হয়। আয়োডিনের সাহায্যে পনিরের ঘনত্ব এবং গুণমান যাচাই করেন আধিকারিকরা। বেশিরভাগ দোকানেই পনিরের মান সন্তোষজনক বলে জানা গেলেও, কয়েকটি দোকানে দীর্ঘদিনের পুরনো খোয়া ক্ষীর ও ছানার কেক মজুত থাকার অভিযোগ উঠেছে বিক্রেতাদের ও দোকান মালিকদের বিরুদ্ধে।

অভিযানের সময় সেগুলি পরীক্ষা করে একাধিক খোয়া ক্ষীর ও ছানার কেক নষ্ট করে ফেলা হয়। দীর্ঘদিন ধরে বাসি খাবার মজুত রাখার অভিযোগে সংশ্লিষ্ট দোকানগুলিকে সতর্ক করা হয়েছে। অন্যদিকে, একটি দোকানে ফুড লাইসেন্স না থাকায় দোকানদারকে নোটিস ধরানো হয়। সব মিলিয়ে খাদ্যপণ্যের গুণমান এবং স্বাস্থ্যবিধি নিয়ে ফের একটানা অভিযান চালাল কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা দফতর। এছাড়াও দক্ষিণ কলকাতার অভিজাত গড়িয়াহাট বাজারে ফুড সেফটি কমিশনের অভিযান। বাজেয়াপ্ত ৬ কিলো পচা চিকেন আর ৮ কিলো পচা মাটন। বেমালুম প্যাকেটে মুড়ে বিক্রির তোড়জোড় চলছিল ক্রেতাদের কাছে। খাদ্য সুরক্ষা দফতরের অভিযান হতেই ফেলা দেওয়া হলো পচা বাসি মাংস।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Today’s News in Bengali Live: নিম্নচাপের প্রভাবে মঙ্গলেও ভারী বৃষ্টির পূর্বাভাস, বেলা বাড়ৃতেই ভাসবে দক্ষিণবঙ্গ
SC On Abhishek Banerjee: বিলবোর্ড খোলার মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা তৃণমূলের, কী বলল আদালত?