ভোটের মুখে জোড়া চাপে নবান্ন! ৭ম বেতন কমিশনের প্রতিশ্রুতি BJPর, DA নিয়ে হুঁশিয়ারি কর্মীদের

Published : Mar 02, 2026, 04:57 PM IST

ভোটের মুখে ডিএ নিয়ে ক্রমশই রাজ্য সরকারের ওপর চাপ বাড়াচ্ছে সরকারি কর্মীরা। অন্যদিকে সপ্তম বেতন কমিশন নিয়ে রাজ্য সরকারের ওপর চাপ বাড়াল বিজেপি। প্রতিশ্রুতি নতুন বেতন কমিশন কার্যকর ক্ষমতায় এলেই। 

PREV
110
সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও DA অধরা

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও রাজ্য সরকার এখনও পর্যন্ত DA বা মহার্ঘ ভাতা নিয়ে কিছুই বলেনি। কিন্তু তার আগেই ভোটের মুখে বড় প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি।

210
বিজেপির প্রতিশ্রুতি

বিজেপি প্রতিশ্রুতি দিয়েছে, বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে এই রাজ্যের সরকারি কর্মীরা বঞ্চিত থাকবে না। বিজেপি প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি এলেই ৪৫ দিনের মধ্যে ৭ম বেতন কমিশন কার্যকর করবে।

310
রাজ্যে লাগু রয়েছে ষষ্ঠ বেতন কমিশন

রাজ্যে এখনও পর্যন্ত লাগু রয়েছে ষষ্ঠ বেতন কমিশন। রাজ্যের সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের অধীনে বেতন আর ডিএ পান। কিন্তু রাজ্য সরকার সপ্তম বেতন কমিশন কার্যকর করেনি।

410
বিজেপির বিকশিত বাংলা প্রচার

বিজেপির বিকশিত বাংলা প্রচারে অমিত শাহের ছবি দিয়ে প্রচার করা হচ্ছে, 'বঞ্চিত থাকবে না পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা। বিজেপি এলেই এবার ৪৫ দিনের মধ্যে ৭ম বেতন কমিশন কার্যকর।' যদিও বিজেপির নেতারা জানিয়েছেন, রাজ্যে দ্রুত সপ্তম বেতন কমিশন কার্যকর করার পক্ষেই তারা।

510
ডিএ নিয়েও তোপ

রাজ্য সরকার রাজ্যের সরকারি কর্মীদের প্রাপ্য ডিএ বা মহার্ঘ ভাতা না দেওয়া তীব্র সমালোচনা করেছে বিজেপি নেতারা। তারা সুপ্রিম কোর্টের রায়কেও স্বাগত জানিয়েছিল। কিন্তু রাজ্য সরকার এখনও রাজ্যের সরকারি কর্মীদের প্রাপ্য ডিএ দেয়নি।

610
রাজ্য সরকারি কর্মীদের দাবি

রাজ্য সরকারি কর্মীদের সংগঠন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, তাঁরা ইতিমধ্যেই আদালত অবমাননার মামলা ফাইল করেছে। তবে এবার তারা আর ২৫ শতাংশ ডিএ নিয়ে কথা বলবেন না। তারা ৫০ শতাংশ ডিএ-র পক্ষেই সওয়াল করবেন।

710
সরকারি কর্মীদের নেতার দাবি

হঠাৎ করে যদি ২৫ শতাংশের অর্ডার বেরিয়ে যায়, ডিএ দিতে হবেই, তাহলে ২৫% প্লাস প্রথম কিস্তি যে ৩১ মার্চের মধ্যে ২৫+১৫ যদি ৪০ বা ২০ হলে ৪৫ বা ২৫ দেয় তাহলে ৫০% DA ভোটের আগে এই সরকারকে ভোটের আগে দিয়ে যেতে হবে। আর দিয়ে যাওয়াটাই এই সরকারের পক্ষে লাভ। কারণ এই সরকার ক্ষমতায় আর থাকতে পারে না, পারবে না। অতএব আমাদের ডিএ দিতে যেতেই হবে।

810
চাপ বাড়ছে সরকারের ওপর

যাইহোক এবার ডিএ আর বেতন কমিশন নিয়ে রাজ্য সরকারের ওপর চাপ ক্রমশই বাড়ছে। একদিন সরকারি কর্মীরা। অন্যদিকে চাপ বাড়াচ্ছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি।

910
সরকারি কর্মীদের আন্দোলন

ইতিমধ্যেই একবার সরকারি কর্মীরা সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করার দাবি জানিয়ে পথে নেমেছিল। কালীঘাট চলো অভিযানের ডাক দিয়েছিল। কিন্তু তাদের ধর্মতলায় আটকে দিয়েছিল পুলিশ। এই পরিস্থিতিতে আগামী ১৩ মার্চ আরও বড় আন্দোলনের ডাক দিয়েছিল রাজ্য সরকার।

1010
জোড়া চাপে রাজ্য

এই পরিস্থিতিতে জোড়া চাপে রাজ্য সরকার। একদিনে প্রধান বিরোধী দলের চাপ। অন্যদিকে রাজ্য সরকারি কর্মীদের চাপ। তবে রাজ্য সরকার কী পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories