Kolkata Metro: দোলের দিন সকাল থেকে মিলবে না মেট্রো, প্রকাশ্যে এল নতুন সময়সূচি

Published : Mar 02, 2026, 12:12 PM IST

দোলের দিন কলকাতা মেট্রোর পরিষেবা সকালে বন্ধ থাকবে। ব্লু, গ্রিন, অরেঞ্জ ও পার্পেল লাইনে দুপুর ২টোর পর থেকে মেট্রো চলাচল শুরু হবে। উত্তর-দক্ষিণ শাখায় প্রথম মেট্রো দুপুর আড়াইটে এবং গ্রিন লাইনে প্রথম মেট্রো দুপুর ৩টে থেকে পাওয়া যাবে।

PREV
16

দোলের দিন ট্রেন, বাস কিংবা মেট্রো কম চলে প্রতি বছরই। এবার হল না অন্যথা। দোলের ঠিক আগেই প্রকাশ্যে এল মেট্রোর নতুন সময়সূচি। দোলের দিন সকালে মিলবে না মেট্রো। ব্লু লাইন হোকবা গ্রিন লাইন কিংবা অরেঞ্জ ও পার্পেল লাইন- কোনও লাইনেই সকালে পরিষেবা পাবেন না। এমন জানিয়ে দিল কর্তৃপক্ষ।

26

আগামী ৩ মার্চ মঙ্গলবার পালিত হবে দোল উৎসব। এই দিনের জন্য আছে একেবারে নতুন সময়সূচি। ওই দিন কলকাতা মেট্রোর উত্তর-দক্ষিণ শাখায় প্রথম মেট্রো ছাড়বে দুপুর ২টোর পর। প্রথম মেট্রোর সময় বদল হলেও শেষ মেট্রোর সময় বদল হচ্ছে না। তবে, হোলির দিন কোন সময় মেট্রো চলবে তা এখনও জানানো হয়নি।

36

দোলের দিন গ্রিন লাইনেও (হাওড়া ময়দান-সেক্টর ফাইভ) পরিষেবার পরিবর্তন হবে। জানা গিয়েছে, প্রথম মেট্রো ছাড়বে দুপুর ২ টোর পর। ২টোর পর এই লাইনে দুই প্রান্তিক স্টেশন থেকে প্রথম মেট্রো ছাড়বে। এদিন ব্লু লাইনে আপ-ডাউন মিলিয়ে ৬০টি ট্রেন ছাড়বে। নোয়াপাড়া থেকে প্রথম পরিষেবা পাওয়া যাবে দুপুর আড়াইটে নাগাদ।

46

শহিদ ক্ষুদিরাম থেকেও একই সময় দক্ষিণেশ্বরের দিকে মেট্রো ছাড়বে। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম যাওয়ার প্রথম মেট্রো পাওয়া যাবে দুপুর আড়াইটে নাগাদ। শেষ সময় একই থাকবে।

56

দুপুর ২টোর পর থেকে পরিষেবা পাওয়া যাবে ব্লু এবং গ্রিন লাইনে। গ্রিন লাইনে ২২৮টির বদলে ৪৫টি মেট্রো চলবে। হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভগামী প্রথম পরিষেবা পাওয়া যাবে দুপুর ৩টে নাগাদ। সল্টলেক থেকে হাওড়াগামী পরিষেবা মিলবে ৩.০২ মিনিটে।

66

এদিকে গত বছরও এই একই নিয়মে দোলের দিন চলেছে মেট্রো। তবে, গত বছর দোলের দিন ইয়েলো,পার্পল লাইনে মেট্রো চলেনি। তবে এবার এই দিন ইয়েলো, পার্পল এবং অরেঞ্জ লাইনে পরিষেবা মিলবে। সব ট্রেনই দুপুর ২টোর পর ছাড়বে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories