BJP Candidates List: আরও ১১২ আসনে প্রার্থী ঘোষণা বিজেপির, সোনারপুর দক্ষিণে রূপা গঙ্গোপাধ্যায়, শ্যামপুরে হিরণ

Published : Mar 19, 2026, 05:18 PM ISTUpdated : Mar 19, 2026, 05:57 PM IST
BJP releases 2nd list of candidates for WEST BENGAL Assembly ELECTION 2026

সংক্ষিপ্ত

দ্বিতীয় দফায় আরও ১১২টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। প্রথম তালিকায় দু’টি বদলও করা হয়েছে। দ্বিতীয় তালিকাতেও বিজেপি কয়েকটি চমক দিয়েছে। সোনারপুর দক্ষিণে প্রার্থী হচ্ছেন অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। এছাড়াও, হাওড়ার শ্যামপুর আসনে প্রার্থী হচ্ছেন অভনেতা হিরণ চট্টোপাধ্যায়।

দ্বিতীয় দফায় আরও ১১২টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। বাঁকুড়ার জয়পুর আসন শরিক আজসুকে (অল ইন্ডিয়া ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন) ছেডেছে তারা। এখানে প্রার্থী হচ্ছেন আদিবাসী কুড়মি সমাজের মূল মানতা অজিতপ্রসাদ মাহাতোর ছেলে বিশ্বজিৎ মাহাতো। প্রথম তালিকায় একটি বদলও করা হয়েছে। দ্বিতীয় তালিকাতেও বিজেপি কয়েকটি চমক দিয়েছে। সোনারপুর দক্ষিণে প্রার্থী হচ্ছেন অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। এছাড়াও, হাওড়ার শ্যামপুর আসনে প্রার্থী হচ্ছেন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। টালিগঞ্জে লড়বেন আরেক অভিনেত্রী পাপিয়া অধিকারী। মানিকতলায় বিজেপি প্রার্থী তাপস রায়। কাশীপুর বেলগাছিয়ায় বিজেপির টিকিটে লড়বেন রীতেশ তিওয়ারি। রাজারহাট গোপালপুরে লড়বেন তরুণজ্যোতি তিওয়ারি। ব্যারাকপুরে কৌস্তভ বাগচীকে প্রার্থী করা হয়েছে। জোড়াসাঁকোয় প্রার্থী করা হয়েছে দীর্ঘ দিনের কাউন্সিলর বিজয় ওঝাকে।

কোচবিহারের প্রাক্তন সাংসদ নিশীথ প্রামাণিককে মাথাভাঙায় প্রার্থী করা হয়েছে। যাদবপুরে টিকিট পেয়েছেন শর্বরী মুখোপাধ্যায়। জগদ্দলে প্রার্থী করা হল অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার রাজেশ কুমারকে। নোয়াপাড়ায় লড়বেন অর্জুন সিং। কৃষ্ণগঞ্জে প্রার্থী করা হয়েছে সুকান্ত বিশ্বাসকে। বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ ও গাইঘাটায় প্রার্থী হয়েছেন যথাক্রমে অশোক কীর্তনিয়া, স্বপন মজুমদার ও সুব্রত ঠাকুর। স্বরূপনগরে প্রার্থী হলেন তারক সাহা। হাবড়ার প্রার্থী করা হয়েছে বনগাঁ জেলা বিজেপির প্রাক্তন সভাপতি তথা বনগাঁ পুরসভার কাউন্সিলর দেবদাস মণ্ডলকে। বিধাননগরে প্রার্থী করা হয়েছে চিকিৎসক শারদ্বৎ মুখোপাধ্যায়কে। সন্দেশখালিতে বিজেপির টিকিটে লড়বেন সনৎ সর্দার। হিঙ্গলগঞ্জে প্রার্থী করা হয়েছে সন্দেশখালি আন্দোলন থেকে উঠে আসা রেখা পাত্রকে। বেহালা পশ্চিমের প্রার্থী হয়েছেন বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ। বেহালা পূর্বে দাঁড়াবেন সুনীল মহারাজ। বালিগঞ্জের প্রার্থী বিজেপির জাতীয় পরিষদ সদস্য শতরূপা। এন্টালিতে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। দমদমে বিজেপি প্রার্থী করেছে অরিজিৎ বক্সিকে। জোড়াসাঁকোয় প্রার্থী করা হয়েছে বিজয় ওঝাকে৷ এগরার বিজেপি প্রার্থী করা হয়েছে দিব্যেন্দু অধিকারীকে। বাঁকুড়া আসনে লড়বেন নীলাদ্রি শেখর দানা। পুরুলিয়া সদরে সুদীপ মুখোপাধ্যায় আবার টিকিট পেয়েছেন।

 

 

প্রথম দফায় ১৪৪টি আসনের প্রার্থিতালিকা ঘোষণা করেছিল বিজেপি। দ্বিতীয় দফায় ১১২টি আসনের পর এখন বাকি রইল ৩৮টি আসন। প্রথম দফার তালিকা থেকে এক জনের নাম পরিবর্তন করা হয়েছে। বিষ্ণুপুর কেন্দ্রে এর আগে বিজেপি প্রার্থী করেছিল অগ্নিশ্বর নস্করকে। তা বদলে বিষ্ণপুর আসনে প্রার্থী হচ্ছেন বিশ্বজিৎ খান।

আগামী ২৩ এবং ২৯ এপ্রিল দু’দফায় ২৯৪ আসনের পশ্চিমবঙ্গ বিধানসভায় ভোটগ্রহণ হবে। প্রথম দফায় ২৩ এপ্রিল রাজ্যের ১৫২টি আসনে ভোটগ্রহণ হবে। দ্বিতীয় দফায় ২৯ এপ্রিল ভোট হবে ১৪২টি আসনে। ফল প্রকাশ করা হবে ৪ মে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Arabul Islam ভাঙড়ের ISF প্রার্থী ? দলবদলের পরেও জল্পনা জিইয়ে রাখলেন নওশাদ-আরাবুল
Malda News: ভোটের আগে পদ্মফুলে উপচে পড়া ভিড়! মালদায় বড় চমক, দেখুন