তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হরিপাল, রাস্তা তৈরিকে কেন্দ্র করে ধুন্ধুমার

Published : May 31, 2020, 09:47 PM IST
তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হরিপাল,  রাস্তা তৈরিকে কেন্দ্র করে ধুন্ধুমার

সংক্ষিপ্ত

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হরিপালের খামারচন্ডি ইঁটের আঘাতে আহত হয়েছেন এক পুলিশ কর্মী তৃণমূল কার্যালয়ে ভাঙচুর চালানোর অভিযোগ অভিযোগ ওঠে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে   

উত্তম দত্ত, হুগলি: বাড়ির রাস্তা তৈরি কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হরিপালের খামারচন্ডি এলাকা। ইঁটের আঘাতে আহত হয়েছেন এক পুলিশ কর্মী। ঘটনায় হরিপাল কলেজের সামনে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে ভাঙচুর চালানোরও অভিযোগ ওঠে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ বিজেপির হামলার জেরে আশুতোষ গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমিত সরকারের হাতের আঙুল ভেঙে যায়। 

সংঘর্ষ থামাতে এসে এক পুলিশ কর্মী ইটের ঘায়ে আহত হয়েছেন। পাশাপাশি সংঘর্ষের জেরে বিজেপির এক কর্মী আহত হয়েছে বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী মোতায়েন রয়েছে। তৃণমূলের অভিযোগ, বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষের নেতৃত্বে এলাকায় হামলা চালানো হয়েছে। তাতে তৃণমূলের পঞ্চায়েত প্রধান সহ আহত হন বেশ কয়েক জন তৃণমূল কর্মী।

পঞ্চায়েত প্রধান সুমিত সরকারের অভিযোগ,পারিবারিক একটি গন্ডগোলকে কেন্দ্র করে আরামবাগের বিজেপি নেতা বিমান ঘোষের নেতৃত্বে হরিপাল এলাকার পার্টি অফিস ভাঙচুর চালানো হয়। এবং তাকেও মেরে আঙুল ভেঙে দেওয়া হয়।

অন্য দিকে বিজেপি বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন জেলা সভাপতি বিমান ঘোষ। তাঁর পাল্টা অভিযোগ, ওই এলাকায় বিজেপির এক কর্মীকে নির্যাতন করা হচ্ছিল। এলাকার পঞ্চায়েত প্রধানের নেতৃত্বে। থানায় অভিযোগ জানাতে গেলে উল্টে তাদের উপর হামলা চালানো হয় এমনকী থানার সামনেই  বিজেপি কর্মীদের ইঁট ছুড়ে মারধর করা হয় এমনকী পুলিশ কর্মীদের মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।বেশ কয়েক জন বিজেপি কর্মী আহত হন এবং বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর  করা হয়।

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

PM Modi: কাজ নয়, TMC ১৫ বছর ধরে শুধুই কু-কাজ করেছে! শিলিগুড়িতে আক্রমণ মোদীর
CPIM Best Chance Seats: উত্তরপাড়া থেকে ডোমকল, খাতা খুলতে এই দশ আসনের দিকে তাকিয়ে সিপিএম