দার্জিলিঙের সিটংয়ে মধুচন্দ্রিমায় গিয়ে বারবিকিউ করার সময় ভয়াবহ দুর্ঘটনার শিকার হন নিকিতা সাহা। শরীরের প্রায় ৬০ শতাংশ পুড়ে যাওয়ার পর ৬৮ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে তিনি হার মানেন। বৃহস্পতিবার কলকাতার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে।
শত চেষ্টাতেও শেষরক্ষা হল না। মৃত্যুর কাছে হার মানলেন নিকিতা সাহা। দার্জিলিং-র সিটং-এ মধুচন্দ্রিমায় গিয়ে মর্মান্তিক ঘটনা ঘটে। দুর্ঘটনার শিকার হন উত্তর দিনাজপুরের চোপড়ার বাসিন্দা এই নববধূ। বৃহস্পতিবার ভোর ৪টে নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
ঘটনায় নিকিতার শরীরের প্রায় ৬০ প্রায় পুড়ে গিয়েছিল। প্রথমে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাঁকে। পরে কলকাতা নিয়ে আসাহয়। ৬৮ দিন ধরে হাসপাতালে লড়াই করেছেন নিকিতা। বৃহস্পতিবার ভোর ৪টে নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
পরিবার সূত্রে জানা গিয়েছে, চিকিৎসা চলাচকালীন নিকিতার শারীরিক অবস্থার অবনতি হলে চারদিন আগা তাঁকে নিকটবর্তী অন্য এক হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে থামল সেই লড়াই।
উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর দার্জিলিং-র সিটং-এ মধুচন্দ্রিমায় গিয়েছিলেন নিকিতা। সেখানে হোমস্টেতে রাতে বারবিকিউ করার সময় আগুন ছড়িয়ে গুরুতর অগ্নিদগ্ধ হন তিনি। অভিযোগ অনুসারে, সেদিন বৃষ্টির মধ্যেই হোমস্টেতে ক্যাম্পফায়ার বা বারবিকিউ চলছিল। আগুনের শিখা কিছুটা কম থাকায় আগুন বাড়ানোর চেষ্টা করা হয়। সেই সময় হোমস্টের কোনও কর্মী কিংবা সেখানে থাকা অন্য কারও মাধ্যমে কেরোসিন ভেবে অত্যন্ত দাহ্য তরল রাসায়নিক আগুন ঢেলে দেওয়া হয় বলে অভিযোগ। সেই আগুনের শিখা ভয়াবহ আকার নেয়। মুহূর্তের মধ্যে নিকিতার শরীরে আগুন ধরে যায়। শরীরের প্রায় ৬০ শতাংশ পুড়ে গিয়েছিল। এই ২ মাস ধরে চলছিল চিকিৎসা। কিন্তু শেষ রক্ষা হল না। বৃহস্পতিবার ভোর ৪টে নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দার্জিলিংয়ের সিটংয়ে মধুচন্দ্রিমায় গিয়ে বারবিকিউ করার সময় আগুনে দগ্ধ হওয়া নববধূ নিকিতা সাহা প্রয়াত হলেন বৃহস্পতিবার সকালে। ভোর ৪টে নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।














