BJP TMC Clash Kolkata: গেরুয়া ব্রিগেডের দিন হামলা রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়িতে! আহত পুলিশ, নিন্দা তৃণমূলের

Published : Mar 14, 2026, 04:16 PM IST
BJP TMC Clash Kolkata

সংক্ষিপ্ত

BJP TMC Clash Kolkata: গেরুয়া শিবিরের ব্রিগেড সমাবেশের দিনই, পশ্চিমবঙ্গ সরকারের ক্যাবিনেট মিনিস্টার শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগ উঠল বিজেপি কর্মী এবং সমর্থকদের বিরুদ্ধে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ইতিমধ্যেই এক্স-হ্যান্ডলে পোষ্ট করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। 

BJP TMC Clash Kolkata: বিজেপির ব্রিগেডের দিনই কলকাতার গিরিশ পার্কে তাণ্ডব। এমনকি, রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়িতেও হামলা। গেরুয়া শিবিরের ব্রিগেড সমাবেশের দিনই, পশ্চিমবঙ্গ সরকারের ক্যাবিনেট মিনিস্টার শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগ উঠল বিজেপি কর্মী এবং সমর্থকদের বিরুদ্ধে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ইতিমধ্যেই এক্স-হ্যান্ডলে পোষ্ট করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।  

গেরুয়া ব্রিগেডের দিন কলকাতায় মন্ত্রীর বাড়িতে হামলা

শনিবার, কলকাতায় ব্রিগেড সমাবেশের ডাক দেয় বিজেপি। যে সমাবেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃণমূল কর্মীদের দাবি, সেই ব্রিগেড সমাবেশে যোগ দিতে যাওয়ার সময়, বিজেপি কর্মীরা ইচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটিয়েছেন। এমনকি, মন্ত্রীর বাড়িতে পাথরও ছোঁড়া হয় বলে অভিযোগ। শশী পাঁজা নিজেও আক্রান্ত! সেই কথা জানিয়েছেন মন্ত্রী নিজেই।

এই ঘটনার পরেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নিন্দা জানিয়ে এক্স-হ্যান্ডলে দুটি পোষ্ট করা হয়। সেখানে তারা সংবাদমাধ্যমের ভিডিও দিয়ে একটি লেখা লেখে। তৃণমূল কংগ্রেসের বক্তব্য, “রাজনৈতিক সমাবেশ কখনোই অসহিষ্ণুতার লাইসেন্স হতে পারে না। আজ, গিরিশ পার্কের কাছে মাননীয় মন্ত্রী শ্রীমতি শশী পাঁজার বাসভবনে বিজেপি সমর্থিত গুন্ডারা পাথর ছোঁড়ে। কলকাতায় ভয় এবং বিশৃঙ্খলা তৈরির এই ধরনের প্রচেষ্টা একেবারেই গ্রহণযোগ্য নয়। বাংলার মানুষ স্পষ্ট দেখতে পাচ্ছেন যে, বিজেপির ‘পরিবর্তন' কেমন দেখতে।" 

কী বলছে তৃণমূল?

তারা আরও যোগ করে, “মাননীয় মন্ত্রী শ্রীমতি শশী পাঁজা আজ গিরিশ পার্কে তাঁর বাসভবনে বিজেপি-সমর্থিত দুষ্কৃতীদের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। নির্বিচারে পাথর ছুঁড়ে মারা হয়েছে। এমনকি, মহিলা অফিসার সহ পুলিশ কর্মীদেরও রেহাই দেওয়া হয়নি। তাদেরকে “গণতন্ত্রের খুনি” বলে অভিহিত করে মাননীয় মন্ত্রী স্পষ্ট বলেন, পরিবর্তন আনার দাবিদারদের আসল চরিত্র উন্মোচিত হচ্ছে। যদি বিজেপি তাদের ব্রিগেডে ‘পরিবর্তন’ অনুষ্ঠানের জন্য এই ধরনের জনতাকে জড়ো করে থাকে, তাহলে বাংলার মানুষের আতঙ্কিত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। এই ধরনের ঘটনা আসলে রাজনীতির জন্য লজ্জা!"

উল্লেখ্য, এই ঘটনায় আহত হয়েছেন বৌবাজার থানার ওসি বাপ্পাদিত্য নস্কর। ইতিমধ্যেই গোটা গিরিশ পার্ক এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। জানা যাচ্ছে, বিজেপি কর্মীরা যখন বাসে করে ব্রিগেডের দিকে যাচ্ছিলেন, তখনই এই ঘটনার সূত্রপাত। শশী পাঁজার বাড়ির পাশে লাগানো ছিল ‘বয়কট বিজেপি' লেখা হোর্ডিং। মন্ত্রীর অভিযোগ, বিজেপি কর্মীরা বাস থেকে নেমে সেই হোর্ডিং খোলার চেষ্টা করে এবং পোস্টার ছিঁড়ে দেয়। 

পরে আবার তৃণমূল কর্মীরা সেই হোর্ডিং এবং পোস্টার লাগাতে গেলে দুই তরফে বচসা শুরু হয়। তখনই বিজেপি কর্মীরা নাকি তৃণমূল কর্মীদের উপর হামলা চালায় বলে অভিযোগ। এমনকি, রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়িতেও হামলা চালানো হয়। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Narendra Modi: ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বাংলার উন্নয়নের বার্তা, 'মোদীর গ্যারান্টি'
BJP vs TMC News: মোদীর সভার মাঝেই উত্তপ্ত কলকাতা! গিরিশ পার্কে তৃণমূল-বিজেপির তুমুল সংঘর্ষ