BJP vs TMC: কাল প্রকাশিত হবে বিজেপির চার্জশিট। এই চার্জশিটে রয়েছে তৃণমূল কংগ্রেসের অপশাসনের কথা। তেমনই দাবি বিজেপি নেতাদের। রইল চার্জশিটের বিস্তারিত তথ্য।
আগামী ২৮ মার্চ বিজেপি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একটি চার্জশিট প্রকাশ করবে। যাখানে তৃণমূল কংগ্রেসের গত ১৫ বছর ধরে চলা শাসনকালে পশ্চিমবঙ্গে যেসব কুকাজ দেখেছে তারই খতিয়ান তুলে ধরবে। এই চার্জশিট প্রকাশ করবেন অমিত শাহ।
212
চার্জশিটে কী আছে?
মমতা বন্দ্যোপাধ্য়ায়ের শাসককাল তিনটি মেয়াদে। এবার জিতলে চতুর্থবারের জন্য তিনি ক্ষমতায় আসবেন। কিন্তু গত তিনটি মেয়াদে রাজ্যের শাসন ব্যবস্থায় অরাজকতা চলছে বলে অভিযোগ বিজেপির। আর সেই অরাজকতা ও অপশাসনের কথাই এই চার্জশিটের মাধ্যমে ভোটের আগে জনতার সামনে আনতে চলেছে বিজেপি।
312
চার্জশিটের আকার আয়তন
BJP সূত্রের খবর যে চার্জশিট প্রকাশ করতে চলেছে বিজেপি সেটি ৩৫-৪০ পাতার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এটি শনিবার প্রকাশ করতে পারেন। চার্জশিটের মলাটেই অশান্ত বাংলার ছবি তুলে ধরেছে বিজেপি। ভূমিকায় রাজনৈতিক হিংসা, দুর্নীতি, জনবিন্যাসকেই বঙ্গের বড় সমস্যা হিসেবে দেখা হয়েছে।
শিক্ষা থেকে স্বাস্থ্য- রাজ্যে চলা দুর্নীতি ও কেলেঙ্কারিগুলিকে তুলে ধরা হয়েছে। রাজ্যের আইনশৃঙ্খলার অবনতির সঙ্গে নারী নিরাপত্তা ও গণতন্ত্রের ওপর হামলার কথা রয়েছে। পাশাপাশি কৃষি ও সংস্কৃতির দুর্দশা, উত্তরবঙ্গের বঞ্চতা এজাতীয় বিষয়গুলি রয়েছে।
রইল চার্জশিটের কয়েকটি বিষয়ঃ
512
দুর্নীতি ও কেলেঙ্কারি
রাজ্যে চলা একাধিক দুর্নীতিকে এবার নির্বাচনে ইস্যু করতে চায় বিজেপি। আর সেই কারণেই চার্জশিটে গুরুত্ব দেওয়া হয়েছে দুর্নীতিতে।
১০ হাজার কোটি টাকার রেশন দুর্নীতি
নিয়োগ দুর্নীতির কারণে চাকরি হারা ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকার কথা রয়েছে
২৫ লক্ষ ভুয়ো জবকার্ড
মিড ডে মিলের ১০০ কোটি টাকা লুঠ
১৭৫২০ কোটি টাকার রোজভ্যালি চিটফান্ড দুর্নীতি
গরু-কয়লা পাচার সিন্ডিকেটের কথা
612
প্রশাসনিক নৈরাজ্য
২০ লক্ষ সরকারি কর্মীকে প্রাপ্য মহার্ঘ ভাতা থেকে বঞ্চিত
সপ্তম বেতন কমিশন চালু করা
এসআইআর প্রক্রিয়ায় বাধা দান
সীমান্ত কাঁটাতার না বসানো
712
আইনশৃঙ্খলার অবনতি
জাতীয় ক্রাইম রেকর্ডে পশ্চিমবঙ্গ সরকার সঠিক তথ্য দেয় না।
শিশুদের অপহরণের সংখ্যা বৃদ্ধি
২০২১-২২ অর্থবর্ষে সিএজি রপোর্ট অনুযায়ী কেন্দ্রের কাছ থেকে পাওয়া ২.২৯ লক্ষ কোটি টাকার হিসেব না দেওয়া
জেলায় জেলায় বোমা তৈরির কারখানা
812
গণতন্ত্রের ওপর হামলা
২০১১-২০২০ সালের ১১৪টি রাজনৈতিক খুন
২০২১ সালে ভোট পরবর্তী ভয়াবহ হামলা
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর হামলা
মূলত রাজনৈতিক হামলা ও হিংসার কথাই তুলে ধরা হয়েছে বিজেপির চার্জশিটে
912
নারী নিরাপত্তা শিকেয়ে
এনসিআরবি-র রিপোর্টের কথা উল্লেখ করা হয়েছে।
মহিলাদের বিরুদ্ধে অপরাধের সংখ্যা ৩৫ হাজারের কাছাকাছি
গার্হস্থ্য হিংসা ২০ হাজার, জাতীয় গড়ের দ্বিগুণ
গোটা দেশে ঘটা অ্য়াসিড হামলার ২৭.৫ শতাংশই পশ্চিমবঙ্গে
আরজি কর ,কসবা ল-কলেজের ঘটনা
পার্ক স্ট্রিট ধর্ষণের ঘটনা আড়াল করার চেষ্টা
দুর্গাপুরের ধর্ষণের অভিযোগও রয়েছে তালিকায়।
1012
শিল্প থেকে স্বাস্থ্যের সংকট
বিজেপির চার্জশিটে রাজ্য়ে স্বাস্থ্য ও শিল্প সংকটের কথাও রয়েছে। চার্জশিটে অভিযোগ করা হয়েছে স্বাস্থ্য ও শিক্ষা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
1112
শিক্ষার সর্বনাশ
নিয়োগ দুর্নীতির কথা রয়েছে প্রথমে
পাঠ্যক্রমের আধুনিকীকরণ করা হয়নি
৩৮০০ -র বেশি স্কুলে ১৮ হাজার শিক্ষক রয়েছে। কিন্তু সেখানে পড়ুয়া নেই। আবার অন্যত্র পুড়ুয়া রয়েছে কিন্তু শিক্ষক নেই।
উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের আধুনিকীকরণ করা হয়নি
1212
উত্তরবঙ্গের বঞ্চনা
উত্তরবঙ্গে উন্নয়নে জোর দেওয়া হয়নি বলেও অভিযোগ করা হয়েছে বিজেপির চার্জশিটে। পাশাপাশি সিন্ডিকেটের খোলা ময়দান হিসেবে চিহ্নিত করা হয়েছে রাঢ়়বঙ্গকে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.