DA: ৩১ মার্চের মধ্যেই বকেয়া ২৫% ডিএ দেবে তো সরকার? মহার্ঘ ভাতা মেটাতে বড় উদ্যোগ নবান্নের

Published : Mar 27, 2026, 09:10 AM IST

DA first installment: সুপ্রিম কোর্টের নির্দেশ মত ৩১ মার্চের মধ্যেই বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতার প্রথম কিস্তির টাকা মেটাতে হবে রাজ্য সরকারকে। প্রথম উদ্যোগ নিয়েছে নবান্ন। জারি করা হয়েছে একটি বিজ্ঞপ্তি। তাতেই উল্লেখ রয়েছে কী করে মেটানো হবে বকেয়া অর্থ। 

PREV
111
৩১ মার্চের মধ্যে DA!

সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল আগামী ৩১ মার্চের মধ্যে রাজ্যে সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার প্রথম কিস্তি অর্থাৎ ২৫% মিটিয়ে দিতে হবে। কিন্তু এখনও পর্যন্ত সরকারি কর্মীদের ব্য়াঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা পড়েনি। তাই প্রশ্ন উঠতে শুরু করেছে ৩১ মার্চের মধ্যেই বকেয়া ডিএ পাবেন তো সরকারি কর্মীরা?

211
নবান্নের বিজ্ঞপ্তি

ইতিমধ্যেই নবান্নের পক্ষ থেকে রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া DA মেটানোর বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানেই বলা হয়েছে ৩১ মার্চের মধ্যে বকেয়া DA বা মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়া হবে। আর সেই মত পদক্ষেপ নিতে শুরু করেছে অর্থ দফতর।

311
অর্থ দফতরের বিজ্ঞপ্তি

অর্থ দফতরের ই-গভর্ন্যান্স শাখা থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। সেই বিজ্ঞপ্তিতে ড্রয়িং অ্য়ান্ড জিসবারসিং অফিসার্স (DDO)দের জন্য নির্দিষ্ট আদর্শ কার্যপদ্ধতি (SOP) জারি করা হয়েছে। বৃহস্পতিবারের নির্দেশিকায় স্পষ্ট করে জানান হয়েছে রাজ্য সরকার কীভাবে বকেয়া DA-এর প্রথম কিস্তির টাকা মেটাবে।

411
বকেয়া DA-এর হিসেব

অর্থ দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী কর্মরত রাজ্য সরকারি কর্মীদের বকেয়া DA-এর হিসেব HRMS সিস্টেমে নির্ধারিত হবে। সেই অনুযায়ী DDOরা সংশ্লিষ্ট বিল প্রস্তুত করবেন। তা নির্দিষ্ট হেড অফৎ অ্যাকাউন্টের আওতায় ড্র করতে হবে।

511
DA বিজ্ঞপ্তি

সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী বকেয়া DA-এর প্রথম কিস্তি রাজ্য সরকারি কর্মীদের সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পড়বে না। অর্থাৎ তারা সেই টাকা সরাসরি তুলতে পারবেন না। তাদের DA-এর প্রথম কিস্তির টাকা পড়বে জেনারেল প্রভিডেন্ট ফান্ড বা JPF অ্যাকাউন্টে জমা হবে। আর সেই টাকা আগামী ২ বছরের মধ্যে তোলা যাবে না।

611
প্রত্যেক কর্মীদের জন্য

যাইহোক রাজ্য সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী প্রত্যেক কর্মীদের জন্য পৃথকভাবে এরিয়ার স্টেটমেন্ট এইচআরএমএস পোর্টালে থাকবে। যা ডিডিও বা সাপ্লিমেন্টারি হয়ে টাস্কলিস্টে মেনু থেকে দেখতে পারবেন। এই স্টেটমেন্টের ইন্সটলসমেন্ট ডিটেলস অংশে প্রতিটি কর্মীর প্রাপ্য বকেয়া DA-এর পরিমাণ দেখানো হবে।

711
বিল তৈরি

প্রয়োজনীয় যাচাই-বাছাইয়ের পরে ডিডিওরা জেনারেট বিল অপশানের মাধ্যমে তাদের বিল তৈরি করতে পারবেন। পাশাপাশি তৈরি হওয়া বিল সামারি মেনুতে দেখা যাবে। কোনও কর্মী বাদ পড়লে বা অন্তর্ভুক্ত করতে হলে তার জন্য আলাদা তালিকাও তাকবে। সেখানে পরবর্তীকালে বিল জেনারেল করা সম্ভব।

811
ফর্ম-৪৭

প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে অর্থ স্থানান্তরের জন্য টিআর ফর্ম-৪৭ স্বয়ংক্রিয় ভাবে তৈরি হবে। অর্থাৎ বকেয়া কিস্তির প্রথম টাকা পড়তে তা কর্মীরা অন্যত্র স্থানান্তর করতে পারবেন।

911
বাকিদের DA

সরকারি নির্দেশিকা অনুযায়ী বাকিদের অর্থাৎ গ্রুপ ডি বা অবসরপ্রাপ্তদের বকেয়া DA-এর টাকা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। তাদের জন্য এইচআরএমএস-এ উপভোক্ত তালিকা তৈরি করা হবে।

1011
রাজ্য সরকারের উদ্যোগকে স্বাগত

রাজ্য সরকারের স্বাগত জানিয়েছে সরকারি কর্মীরা। তাদের কথায় কর্মীদের বকেয়া DA পরিশোধ করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ডিজিটাল পদ্ধতির মাধ্যমে দ্রুত ও নির্ভুল ভাবে অর্থ প্রদান নিশ্চিত করার লক্ষ্যএই এই এসওপি জারি করা হয়েছে বলেও মনে করছে সরকারি কর্মীরা।

1111
কারা কারা DA পাবেন?

সরকারি কর্মচারী ছাড়াও DA পাওয়ার কথা রাজ্যের শিক্ষক, শিক্ষিকা, পঞ্চায়েতস, পুরসভা , সরকারি অনুমোদিত স্বশাসিত সংস্থা ও সরকারি অনুমোদন প্রার্থ সংস্থাগুলির কর্মীদের। সংশ্লিষ্ট ক্ষেত্র কাজ করা অবসরপ্রাপ্ত কর্মীদের। কিন্তু সরকারি এখনও এদের DA পরিশোধ করার বিষয়ে তেমন উদ্যোগ নেয় বলেও অভিযোগ উঠেছে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories