'কোভিড নিয়েও রাজনীতি করব, দম থাকলে আটকান', জঙ্গল মহল থেকে সকাল সকাল দিলীপের তোপ

Published : Jul 17, 2020, 09:14 AM IST
'কোভিড নিয়েও রাজনীতি করব, দম থাকলে আটকান', জঙ্গল মহল থেকে সকাল সকাল দিলীপের তোপ

সংক্ষিপ্ত

কোভিড নিয়েও রাজনীতি করবে বিজেপি দম থাকলে আটকান মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার সকালে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন দিলীপ ঘোষ বিজেপির রাজ্য সভাপতির দাবি জঙ্গলমহলে সব আসন জিতবে বিজেপি

'আমরা রাজনীতি না করে কি কীর্তন করব? দম থাকলে আমাদের আটকান।' শুক্রবার সকালে পুরুলিয়ায় প্রাতভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে, করোনা নিয়ে রাজনীতি করার অভিযোগের জবাবে এমন কথাই বললেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ  দিলীপ ঘোষ। তিনি আরও বলেন, জঙ্গলমহলের সবকটি আসন পাবে বিজেপিই।

দলীয় কর্মসূচি উপলক্ষে বৃহস্পতিবার রাতেই পুরুলিয়া এসেছেন দিলীপ ঘোষ। যেখানেই থাকুন, প্রাতঃভ্রমনে তিনি ফাঁকি দেন না। এদিনই বেশ ভোরে পুরুলিয়া শহরের সাহেব বাঁধ রোড ধরে হাঁটতে শুরু করেছিলেন তিনি। সঙ্গে ছিলেন পুরুলিয়ার সাংসদ তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো, জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী সহ বেশ কিছু স্থানীয় বিজেপি নেতা ও কর্মী। প্রাতঃভ্রমন করতে করতেই জনসংযোগের কাজও করছিলেন তিনি। একটি চায়ের দোকানে দাঁড়িয়ে চা পান করতে করতে শুরু হয় চায়ে পে চর্চাও। 
সাংবাদিক সাধারণ মানুষ ও দলীয় কর্মীদদের সঙ্গে খোলামেলা কথা বলেছেন বিজেপির রাজ্যসভাপতি। তিনি বলেন, সন্ত্রাসের রাজত্ব চলছে এই রাজ্যে। মহিলাদের সিথির সিঁদুর মুছে যাচ্ছে। একসময় তাঁরা 'দিদি-দিদি' বলে ভোট  দিতেন, তাঁরাই বিজেপির দিকে ঝুঁকছেন। কারণ মমতা-কে যে ভরসা করে এনেছিলেন মানুষ, মমতা তা ধরে রাখতে পারেননি। তিনি মানুষকে ধোকা দিয়েছেন। মিথ্য়াচার করে যাচ্ছেন। মোদীর পাঠানো রেশন, মিড মে মিলের খাদ্যশস্য, আমফান-এর ক্ষতিপূরণের টাকা - সবই লুঠ হয়ে যাচ্ছে।

এরপরই বিজেপির বিরুদ্ধে কোভিড নিয়ে রাজনীতি করার অভিযোগের জবাবে, দিলীপ ঘোষ বলেন, 'আমরা সবকিছু নিয়ে রাজনীতি করব। দম থাকলে আটকান। আমরা রাজনীতির লোক। রাজনীতি করব না তো কি কীর্তন করব? উনি একা রাজনীতি করবেন?'

 

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Ajker Bangla News Live: ফেব্রুয়ারিতেই শীতের বিদায়, এবার ব্যাটিং শুরু গরমের, কবে থেকে বাড়বে তাপমাত্রা?
West Bengal HS Exam: আজ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সেমিস্টারের বিশেষ নিয়ম কী কী