Election 2026: তেড়ে আসলো তৃণমূল কর্মীরা! পতাকা খোলা নিয়ে...ছুটে আসলো পুলিশ! বোলপুরে উত্তেজনা

Election 2026: তেড়ে আসলো তৃণমূল কর্মীরা! পতাকা খোলা নিয়ে...ছুটে আসলো পুলিশ! বোলপুরে উত্তেজনা

Published : Apr 13, 2026, 08:08 PM IST

Election 2026: উত্তপ্ত বোলপুর! নির্বাচন কমিশনের আধিকারিকদের ঘেরাও করে বিক্ষোভ তৃণমূলের। আধিকারিকদের সামনেই ফের লাগানো হলো দলীয় পতাকা। কেন্দ্রীয় বাহিনী নামতেই রণক্ষেত্রের চেহারা নিল কাছারি পট্টি। দেখুন ভিডিও।

Election 2026: তেড়ে আসলো তৃণমূল কর্মীরা! পতাকা খোলা নিয়ে...ছুটে আসলো পুলিশ! বোলপুরে উত্তেজনা

ভোটের মুখে ফের উত্তপ্ত বীরভূমের বোলপুর। এবার বোলপুর পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কাছারি পট্টি এলাকায় নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের তুমুল বচসা ও ঘেরাওকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে যায় যে, শেষ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীকে হস্তক্ষেপ করতে হয়।

তৃণমূলের অভিযোগ ও বিক্ষোভ

তৃণমূল শিবিরের দাবি, নির্বাচন কমিশনের পক্ষ থেকে বেছে বেছে তৃণমূলের পোস্টার ও পতাকা খুলে ফেলা হচ্ছে। অথচ সেখান থেকে ঢিল ছোড়া দূরত্বে থাকা প্রধানমন্ত্রীর ছবি এবং বিজেপির পতাকা সরাচ্ছে না কমিশন। এই 'বৈষম্যের' প্রতিবাদেই ক্ষুব্ধ হয়ে তৃণমূল কর্মীরা কমিশনের আধিকারিকদের ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন।

কমিশনের সামনেই ফের পতাকা

উত্তেজনার পারদ এতটাই চড়ে যে, অভিযোগ উঠেছে আধিকারিকদের সামনেই বুথ সংলগ্ন এলাকায় তৃণমূলের পতাকা ও ফেস্টুন পুনরায় লাগিয়ে দেন কর্মীরা। এর ফলে কমিশনের কর্মীদের সঙ্গে বচসা আরও তীব্র আকার ধারণ করে।

কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপ

খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এলাকা শান্ত করতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রুট মার্চ শুরু করেন তাঁরা। বর্তমানে এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় আধা সেনা।

13:53মন্দিরের সামনে বাইকে রাখা নিয়ে বচসায় রণক্ষেত্র, অভিযুক্ত জামিন পেতেই বিক্ষোভে পথ অবরোধ
08:38অভিষেকের উত্তর দেওয়ার অভ্যাস নেই, বাড়ি ভাঙা নিয়ে তীব্র কটাক্ষ সুকান্ত মজুমদারের
05:35কোন্নগরে বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল TMC কাউন্সিলরের বেআইনি নির্মাণ
10:11দিঘা-নিউটাউন ক্যাবযাত্রা, শেষে ৩ হাজার টাকার ভাড়া দিতে না চেয়ে তরুণীর ভাইরাল কাণ্ড
05:44CM Suvendu Adhikari: 'হিসাব হবেই, সব স্মরণে আছে, চোখের সামনে ভাসছে' এই বার্তা কাদের দিলেন শুভেন্দু?
09:35Abhishek Banerjee House: তীব্র চাঞ্চল্য! হঠাৎ অভিষেকের বাড়িতে পুলিশ, কী কী বের করে নিয়ে গেল?
03:40পুরনো OMR-র ভিত্তিতেই দেওয়া হোক চাকরি, CM শুভেন্দুর কাছে আবেদন চাকরিহারাদের
03:53Howrah: কুখ্যাত ডন ও এক তোলাবাজ সিভিককে গেঞ্জি-হাফ প্য়ান্টে রাজপথে ঘুরিয়ে গুণ্ডারাজ খতমের বার্তা পুলিশের
07:21Jantar Darbar: এবার কী ফিরে পাবেন চাকরি? কী বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু? 'জনতার দরবারে' চাকরিপ্রার্থীদের মেগা ঢল!
06:22TMC News: উঠল 'চোর' স্লোগান! তৃণমূল কাউন্সিলর সুদীপ পোল্লেকে দেখে জুতো-ডিম ছুড়ল জনতা!
Read more