
মন্দিরের সামনে বাইকে রাখা নিয়ে বচসায় রণক্ষেত্র, অভিযুক্ত জামিন পেতেই বিক্ষোভে পথ অবরোধ
মন্দিরের সামনে বাইকে রাখা নিয়ে দু পক্ষের বচসা, ব্যক্তি আদালত থেকে জামিন পাওয়াতেই পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকার বাসিন্দারা। দোষীর শাস্তির দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ এলাকার বাসিন্দাদের। ঘটনাটি ঘটেছে মগরাহাট থানার ঝিনকি বাজার এলাকায়।
মন্দিরের সামনে বাইকে রাখা নিয়ে দু পক্ষের বচসা, ব্যক্তি আদালত থেকে জামিন পাওয়াতেই পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকার বাসিন্দারা। দোষীর শাস্তির দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ এলাকার বাসিন্দাদের। ঘটনাটি ঘটেছে মগরাহাট থানার ঝিনকি বাজার এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, মগরাহাট থানার করিমাবাদ এলাকায় কিছুদিন আগে মন্দিরের সামনে বাইক রাখা নিয়ে দু পক্ষের মধ্যে বচসা হয়। এরপরেই একদল এলাকার বাসিন্দা চড়াও হয়ে প্রদ্যুৎ ঘোষ সহ আরো বেশ কিছু জনকে বেধড়ক মারধর করে। এরপরই রবিবার থানায় অভিযোগ জানানোর পরে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেফতার করা হয়। পরে আদালত তাদের জামিন দিয়ে দেয় আর সেই দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে আজ পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে এলাকার বাসিন্দারা। মূলত তাদের দাবি দোষী ব্যক্তিরা কিভাবে এত তাড়াতাড়ি জামিন পেতে পারে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে না হলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনের পথে নামবে।
