Bongaon TMC Councillor: শুরু পাপের হিসাব! ঘাড় ধরে টানতে টানতে নিয়ে গেল তৃণমূল কাউন্সিলরকে! কেন? দেখুন

Bongaon TMC Councillor: শুরু পাপের হিসাব! ঘাড় ধরে টানতে টানতে নিয়ে গেল তৃণমূল কাউন্সিলরকে! কেন? দেখুন

Published : May 19, 2026, 12:41 PM IST

Bongaon TMC Councillor: বাড়িতে মধুচক্র চালানোর অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে! বনগাঁর কালুপুর পাঁচপোতা এলাকায় ২ মহিলা সহ শাসকদলের নেতাকে হাতেনাতে ধরে পুলিশের হাতে দিল জনতা। জানুন বিস্তারিত।

Bongaon TMC Councillor: বাড়ির মধ্যে মধুচক্র চালানোর অভিযোগ! বনগাঁয় তৃণমূল কাউন্সিলরকে আটকে রাখল জনতা

উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার কালুপুর পাঁচপোতা এলাকায় এক তৃণমূল কাউন্সিলরকে কেন্দ্র করে ছড়াল তীব্র উত্তেজনা। বাড়ির মধ্যে মধুচক্র চালানোর অভিযোগে দুই মহিলা সহ ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুকুমার রায় ও এক যুবককে ঘরে আটকে রেখে পুলিশের হাতে তুলে দিল উত্তেজিত এলাকাবাসী।

কী ঘটেছিল? স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘ দিন ধরেই ওই বাড়িতে বাইরে থেকে পুরুষ ও মহিলাদের নিয়ে এসে মধুচক্র চালাচ্ছিলেন শাসকদলের ওই কাউন্সিলর। তাকে আগে সতর্ক করা হলেও তিনি বিষয়টিতে কর্ণপাত করেননি। আজ, মঙ্গলবার দুপুরেও তিনি ওই বাড়িতে দুজন মহিলা ও দুজন পুরুষকে নিয়ে আসেন। সন্দেহ হওয়ায় গ্রামবাসীরা ঘরের ভেতরে ঢুকে দেখেন, মহিলাদের নিয়ে মদ্যপান করছেন কাউন্সিলর ও দুই যুবক। জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃত দুই মহিলার বাড়ি নদীয়া জেলার শান্তিপুরে। এরপরই তাদের আটকে রেখে পুলিশে খবর দেন গ্রামবাসীরা।

রাজনৈতিক বিতর্ক ও সাফাই: খবর পেয়ে বনগাঁ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই মহিলা সহ তৃণমূল কাউন্সিলরকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিকাশ ঘোষ দাবি করেছেন, "গ্রামবাসীদের অভিযোগ সত্যি হলে পুলিশ যেন কঠোর আইনি ব্যবস্থা নেয়।" অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূল কাউন্সিলর সুকুমার রায়ের দাবি, ওই মহিলারা আসলে তার বাড়িতে ঘর ভাড়া নেওয়ার বিষয়ে কথা বলতে এসেছিলেন।

গোটা ঘটনার সত্যতা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে বনগাঁ থানার পুলিশ।

06:34Sajal Ghosh: ‘ডিম ছাড়া উনি কিছুই খেতে চাইছেন না!’ বিধানসভায় কুণালকে খোঁচা সজলের
07:20Taratala Incident Latest Update: ধ্বংসস্তূপের নীচে আটকে শ্রমিকরা! তারাতলা কাণ্ডে সকালেও চলছে উদ্ধারকাজ
05:07Taratala Incident: তারাতলা দুর্ঘটনার পর মুখ্যমন্ত্রীকে কী আবেদন মমতাপন্থী কল্যাণের? দেখুন
10:52Taratala Incident: মুহূর্তে সব শেষ! তারাতলা দুর্ঘটনার বিভীষিকা শুনিয়ে চোখের জল প্রত্যক্ষদর্শীর
10:40Taratala Latest News Today: মুহূর্তে ধসে পড়ল গোটা গোডাউন! তারাতলা কাণ্ডে ঘটনাস্থলে উপস্থিত শুভেন্দু-অগ্নিমিত্রা
18:00Taratala Accident: মৃত ৯, উদ্ধার ২৯, তারাতলা দুর্ঘটনার নেপথ্যে কী? মুখ্যমন্ত্রীর বিস্ফোরক ইঙ্গিত
09:38Humayun Kabir: হুমায়ুনের বক্তব্য চলাকালীনই বিধানসভায় হট্টগোল! আচমকা কী ঘটল?
10:06CM Suvendu: 'বিকাশ তো হবেই, সাথে সব পাপের হিসাবও হবে' বিধানসভায় মনে করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
05:21Taratala News: ঢালাই চলাকালীনই বিপর্যয়! মুহূর্তে ভেঙে পড়ল গুদামের ছাদ, শুরু উদ্ধার অভিযান
08:35Suvendu Adhikari: 'একটা চোরকেও ছাড়ব না' ভরা বিধানসভায় অ্যাকশন মোডে মুখ্যমন্ত্রী শুভেন্দু
Read more