Jalpaiguri News: রাজ্যে শাসকের পালাবদল, জলপাইগুড়িতে বর-বউ বদল! হৈচৈ নেটপাড়ায়

Published : May 30, 2026, 09:54 AM IST
Couple

সংক্ষিপ্ত

Maynaguri: প্রেমের টানে ঘর ছেড়েছে স্বামী। অন্যের স্ত্রী নিয়ে ভাগলবা। সেই শোকের ঘর ছাড়া ওই মহিলার বরকে বিয়ে করে বসলেন প্রতারক স্বামীর সেই স্ত্রী। চাঞ্চল্যকর এই ঘটনাটি কোথায় ঘটেছে? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Maynaguri: প্রেম বড় বালাই! সোশ্যাল মিডিয়ার প্রেমের জেরে লমুহুর্তের মধ্যে বদলে গেলো দুটি পরিবারের সমীকরণ। পরকীয়া সম্পর্কের জেরে তৈরি হওয়া জটিলতায় এমন এক মধুরেণ সমাপতে অবাক গোটা উত্তরবঙ্গবাসী। একে অপরের জীবনসঙ্গী অদল-বদল করে ছাদনাতলায় বসার এই ঘটনায় শোরগোল ফেলে দিয়েছে জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকে।

ঠিক কী ঘটনা ঘটেছে?

ঘটনার সূত্রপাত বেশ কয়েক বছর আগে। স্থানীয় সূত্রে খবর, আলিপুরদুয়ারের ফালাকাটার ফুলবাড়ি এলাকার বাসিন্দা এক ব্যক্তির সঙ্গে ফেসবুকে আলাপ হয় ময়নাগুড়ি ব্লকের ধর্মপুর গ্রামপঞ্চায়েতের জোড়পাকড়ি বসাকপাড়ার এক গৃহবধূর। সময়ের সঙ্গে সঙ্গে সেই আলাপ রূপ নেয় গভীর প্রেমে। জানা গিয়েছে, প্রায় দেড়মাস আগে দুজনেই নিজেদের পরিবার ছেড়ে পালিয়ে গিয়েছিলো অন্যত্র। স্ত্রী নিখোঁজ হওয়ার পর থেকেই ওই গৃহবধূর পরিবার খোঁজখবর শুরু করলে তারা জানতে পারেন যে, তার বউ ফালাকাটার এক ব্যক্তির সঙ্গে পালিয়ে গিয়ে বসবাস করছেন।

সূত্রের খবর, একইভাবে ওই ব্যক্তির স্ত্রী খোঁজখবর নিয়ে জানতে পারেন যে তার স্বামী অন্যের বউ নিয়ে পালিয়ে গিয়েছেন। অন্য জায়গায় দুজনে একসঙ্গে থাকছেন। এরপর বিষয়টি জানাজানি হতেই ফালাকাটার ওই ব্যক্তির স্ত্রী ও ধর্মপুর গ্রামপঞ্চায়েতের জোড়পাকড়ি বসাকপাড়ার ওই গৃহবধূর স্বামীর সঙ্গে ফোনে কথা হয়। আলাপচারিতা হয় প্রতারিত দুজনের। তারপর ধীরে ধীরে কথা বলতে বলতে ওই প্রতারিত স্ত্রী ও প্রতারিত স্বামীর মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। তারপরই ঘটে যায় আসল ঘটনা। বউ হারানো বা স্বামী পালিয়ে যাওয়ার যন্ত্রণায় না ভুগে দুইজন একসঙ্গে ঘর বাঁধার সিদ্ধান্ত নেন। যেমন ভাবা তেমন কাজ। এরপরই ফুলবাড়ির ওই মহিলা ধর্মপুর এলাকা পৌঁছতেই গ্রামের মন্দিরে দুজনে বিয়ে সারেন। চারহাত এক হয় একে অপরের।

জানা গিয়েছে, এই অদ্ভূত বিয়ের পরিণতির কথা নিয়ে থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের না হলেও এখন নেটপাড়ায় চর্চার প্রধান আলোচ্য বিষয় হল বিয়ের পালাবদল। যা নিয়ে মশকরা করতে ছাড়ছেন না নেটিজেনদের একাংশ। যদিও দুই পরিবারের তরফে এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

বকেয়া DA নিয়ে শুভেন্দুর বড় চমক! কোনও নোটিশ ছাড়াই এই সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকল টাকা
West Bengal Cyclone Update: সাগরে ঘণীভূত নিম্নচাপে বঙ্গে ঘূর্ণিঝড়ের আশঙ্কা, জারি হাই অ্যালার্ট