Bullet Train: বাংলায় বুলেট ট্রেন চালানোর ঘোষণা রেলমন্ত্রীর, মাত্র ৬ ঘণ্টায় দিল্লি থেকে শিলিগুড়ি

Published : Jun 06, 2026, 02:57 PM IST

বাংলায় বুলেট ট্রেন চালানোর কথা ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক শেষে বাংলার জন্য একগুচ্ছ পরিকল্পনার কথা জানান রেলমন্ত্রী।

PREV
16

বাংলায় বুলেট ট্রেন চালানোর কথা ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক শেষে বাংলার জন্য একগুচ্ছ পরিকল্পনার কথা জানান রেলমন্ত্রী। তিনি জানান এবার পশ্চিমবঙ্গে বুলেট ট্রেন চালানোর পরিকল্পনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যা দিল্লি, লখনউ, বারাণসী, পাটনা হয়ে শিলিগুড়িকে সংযুক্ত করবে।

26

আর এই প্রকল্প বাস্তবায়িত হলে দিল্লি থেকে শিলিগুড়ি পৌঁছে যাওয়া যাবে মাত্র ৬ ঘন্টায়। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব স্পষ্ট করেছেন যে এই প্রস্তাবিত বুলেট ট্রেন করিডোরটি কেবল দিল্লি এবং শিলিগুড়িকেই সংযুক্ত করবে না, বরং উত্তর প্রদেশ এবং বিহারের বেশিরভাগ প্রধান শহরকেও অন্তর্ভুক্ত করবে।

36

মুম্বাই থেকে আমেদাবাদ রুটে ছুটবে ভারতের এই প্রথম বুলেট ট্রেন। এই ট্রেনটি মুম্বই, থানে, সুরাট, বড়োদরা এবং আমেদাবাদ-এর মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ শহরগুলিকে জুড়তে চলেছে। মুম্বই থেকে আমদাবাদ পৌঁছাতে সময় লাগবে মাত্র ২ ঘণ্টার কাছাকাছি।

46

রেলমন্ত্রী বলেন, রাজ্যজুড়ে ১০২টি স্টেশনের পুনর্নির্মাণের কাজ করা হবে, যার মধ্যে ১০টি স্টেশনের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। বর্তমানে রাজ্যে ৯টি বন্দে ভারত, ১টি বন্দে ভারত স্লিপার এবং ১৩টি অমৃত ভারত ট্রেন চলছে। বন্দে ভারত স্লিপার ও অমৃত ভারত ট্রেনের মতো আধুনিক পরিষেবা পশ্চিমবঙ্গেই প্রথম চালু হয়েছিল বলেও মনে করিয়ে দেন তিনি।

56

রেলমন্ত্রী জানান আগামী পাঁচ বছরে কলকাতা মেট্রোর জন্য ষাটটি অত্যাধুনিক ট্রেনের সূচনা করা হবে। আগের সরকার রেলের কাজে অনুমতি দিত না। তারা আদালতে চলে যেত। কিন্তু এখন ডাবল ইঞ্জিন সরকার আসায় বিভিন্ন রেল প্রকল্পের দ্রুত উন্নয়ন হবে বাংলায়।

66

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, বাংলায় রেলের এক লক্ষ কোটি টাকার বেশি কাজ হবে। পাশাপাশি তৈরি হবে ১০২ টি অমৃত ভারত স্টেশন। তৈরি করা হবে ৫৩৮ টি ফ্লাইওভার এবং আন্ডার পাস। রেলের বিভিন্ন প্রকল্পের জন্য জমি নিয়ে সমস্যা যাতে না হয় তার জন্য মুখ্যমন্ত্রী এদিন জেলাশাসকদের নির্দেশ দেন।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories