Madrasa Report: এবার রাজ্যের সব মাদ্রাসার 'X-ray'! জেলাশাসকদের জরুরি নির্দেশ দিল নবান্ন

Published : Jun 06, 2026, 01:14 PM IST

Madrasa Report: রাজ্যের সমস্ত জেলাশাসকদের মাদ্রাসাগুলির বিষয়ে জেলাভিত্তিক বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে নবান্ন। শিক্ষা ও প্রশাসনিক তথ্য সংগ্রহের উদ্দেশ্যে এই রিপোর্ট চাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। 

PREV
16
মাদ্রাসা সমীক্ষা

রাজ্য জুড়ে শুরু হল মাদ্রাসা সমীক্ষা। সব জেলার জেলা শাসককে মাদ্রাসা সংক্রান্ত সমস্ত রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছে নবান্ন। তাতে মাদ্রাসা সংক্রান্ত সমস্ত তথ্যই জমা দিতে হবে বলেও নির্দেশ দিয়েছে প্রশাসন।

26
সময়সীমা

মাদ্রাসা সমীক্ষা নিয়ে রীতিমত কড়া নবান্ন। তাই বেঁধে দেওয়া হয়েছে সময়সীমাও। আগামী ৫ জুলাইয়ের মধ্যেই জেলাওয়াড়ি মাদ্রাসা সংক্রান্ত রিপোর্ট নবান্নে জমা দিতে নির্দেশ দিয়েছে জেলা শাসকদের।

36
বিজ্ঞপ্তি প্রকাশ

রাজ্যের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতর শুক্রবার একটি নির্দেশিকা জারি করেছে। তাই মাদ্রাসা সমীক্ষার কথা বলা হয়েছে। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নিয়ে যাতে আগামী দিনে সঠিক পরিকল্পনা করা যায় তার জন্যই এই পদক্ষেপ করা হয়েছে।

46
যে যে তথ্য তলব

বিজ্ঞপ্তিতে জানান হয়েছে মাদ্রাসা সংক্রান্ত কোন কোন নথি জমা দিতে হবে। সেগুলি হলঃ

  1. মাদ্রাসার অবস্থান
  2. কবে তৈরি হয়েছে নথিভুক্ত কিনা
  3. নথিভুক্ত হলে সেই সংক্রান্ত নথি
  4. ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মীর সংখ্যা
  5. মাদ্রাসা সরকারি না বেসরকারি সাহায্য প্রাপ্ত
  6. মাদ্রাসা আবাসিক হলে সেটি কী করে চলে
56
বেনিয়ম হলেই কড়া পদক্ষেপ

নবান্ন থেকে জানান হয়েছে মাদ্রাসা সংক্রান্ত বেনিয়ম ধরা পড়লেই উপযুক্ত পদক্ষেপ করা হবে। তবে আশ্বস্ত করা হয়েছে যে এই তথ্যের ওপর ভিত্তি করে মাদ্রাসায় পঠন-পাঠন বন্ধ বা পড়ুয়া বা শিক্ষক ছাঁটাই নিয়ে কোনও পদক্ষেপ করা হবে না। মাদ্রাসা যেমন চলছে তেমনই চলবে।

66
মাদ্রাসায় প্রার্থনাসঙ্গীত

রাজ্যের সমস্ত মাদ্রাসায় ক্লাস শুরুর আগে প্রার্থনার সময় বাধ্যতামূলক ভাবে ‘বন্দে মাতরম’ গাইতে হবে বলে দিন কয়েক আগে নির্দেশিকা দিয়েছিল রাজ্যের বিজেপি সরকারের মাদ্রাসা শিক্ষা দফতর।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories