
মাঝপথেই ভয়াবহ দুর্ঘটনা! পুণ্যার্থীদের নিয়ে পুরী যাওয়ার পথে ওড়িশার জাজপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে সজোরে ধাক্কা মারল যাত্রীবোঝাই বাস। শুক্রবার, ১৩ নভেম্বর ভোরে জাতীয় সড়ক ১৬-তে বাদাচনা ব্রিজের কাছে ঘটে এই দুর্ঘটনা।
মাঝপথেই ভয়াবহ দুর্ঘটনা! পুণ্যার্থীদের নিয়ে পুরী যাওয়ার পথে ওড়িশার জাজপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে সজোরে ধাক্কা মারল যাত্রীবোঝাই বাস। শুক্রবার, ১৩ নভেম্বর ভোরে জাতীয় সড়ক ১৬-তে বাদাচনা ব্রিজের কাছে ঘটে এই দুর্ঘটনা। বাসে ছিলেন পশ্চিমবঙ্গের মেদিনীপুরের প্রায় ৫৫ জন পুণ্যার্থী। জানা গিয়েছে, একটি টায়ার পাংচার হয়ে যাওয়ায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল ট্রাকটি। সেই সময় ট্রাকের চাকা বদলানোর কাজ চলছিল। ভোর ৪টে থেকে ৬টার মধ্যে আচমকাই পিছন থেকে ট্রাকটিকে ধাক্কা মারে ‘মা পদ্মা’ নামের বাসটি। দুর্ঘটনার সময় অধিকাংশ যাত্রীই ঘুমিয়ে ছিলেন।
এই ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, আহতের সংখ্যা ৯ থেকে ১৬ জনের মধ্যে। তাঁদের মধ্যে পাঁচজন মহিলা রয়েছেন। বাসের চালক-সহ কয়েকজনের আঘাত গুরুতর। আহত দু’জনকে কটকের এসসিবি মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে খবর। বাকিদের স্থানীয় বাদাচনা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা চলছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। চালকের ঘুমের কারণে দুর্ঘটনা কি না, সেই সম্ভাবনাও তদন্ত করে দেখছে পুলিশ। দুর্ঘটনায় আহতদের শারীরিক অবস্থা এবং তদন্তের পরবর্তী আপডেটের দিকে নজর রয়েছে।