Malda News : বরফের টুকরোর বৃষ্টি মালদায়, প্রবল ঝড়ের সঙ্গে আছড়ে পড়ল শিলাবৃষ্টি

মালদার হবিবপুরে আচমকাই প্রকৃতির রুদ্ররূপ! বুধবার বিকেলে প্রবল ঝড়ের সঙ্গে আছড়ে পড়ল ব্যাপক শিলাবৃষ্টি। মুহূর্তের মধ্যে শিলের সাদা চাদরে ঢেকে গেল রাস্তাঘাট। বৈদ্যপুর ও জাজইল-সহ বিস্তীর্ণ এলাকায় ঝড় ও শিলাবৃষ্টিতে ছড়াল আতঙ্ক।

Share this Video

মালদার হবিবপুরে আচমকাই প্রকৃতির রুদ্ররূপ! বুধবার বিকেলে প্রবল ঝড়ের সঙ্গে আছড়ে পড়ল ব্যাপক শিলাবৃষ্টি। মুহূর্তের মধ্যে শিলের সাদা চাদরে ঢেকে গেল রাস্তাঘাট। বৈদ্যপুর ও জাজইল-সহ বিস্তীর্ণ এলাকায় ঝড় ও শিলাবৃষ্টিতে ছড়াল আতঙ্ক। ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে ধানচাষে। বাদ গেল না ঐতিহাসিক মানিকোড়া কালীমেলাও। প্রবল ঝড় ও বৃষ্টির দাপটে মেলার চারটি বড় লাইটিং গেট ভেঙে পড়েছে। বন্ধ হয়ে গিয়েছে রাস্তা। আচমকা এই দুর্যোগে বিপাকে পড়েছেন মেলায় আসা মানুষজন ও স্থানীয় বাসিন্দারা। অন্যদিকে, শিলাবৃষ্টির জেরে কৃষিজমিতে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। বিশেষ করে ধানচাষে বড়সড় প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা। যদিও এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির সম্পূর্ণ হিসাব পাওয়া যায়নি।

Related Video