
পয়লা এপ্রিল থেকে বেশ কিছু নিয়মে আসছে বদল। এপ্রিল পড়লেই চাপ বাড়বে সাধারণের পকেটে। তেমনই ভোগান্তির শিকার হতে চলেছেন সাধারণ মানুষ। জানা যাচ্ছে, ১ এপ্রিল থেকে বন্ধ হয়ে যাচ্ছে বাস, বড় হুমকি দিয়েছে মালিক সংগঠন। তাদের দাবি না মানলে ১ এপ্রিল থেকে রাস্তায় নামবে না কোনও বাস। এমনই জানানো হয়েছে।
প্রসঙ্গত, ১ এপ্রিল থেকে জাতীয় সড়কের টোল প্লাজাগুলোতে নগদ লেনদেন বন্ধ হয়ে যেতে চলেছে। বাস মালিকদের দাবি অনুসারে, কর্মীরা সকালে একবার টোল ফি দিয়ে সারাদিনের জন্য পাস নিয়ে থাকে। কিন্তু নতুন নিয়মে নগদ লেনদেন করা সম্ভব না। আবার সব বাস চালকরা এর ব্যবহারও জানেন না বলে দাবি করেছেন তারা। সেই সঙ্গে তারা দাবি করেছেন, ফাস্ট্যাগ বা ইউপিআই ব্যবহার করলে বাড়বে টোল খরচ। এর জেরে স্থানীয় বাস রুটের মালিকদের সমস্যা বাড়বে। বাস মালিকরা দাবি করেছেন, বাস রুটগুলোর জন্য ছাড় দেওয়া হোক। সেই সঙ্গে নগদ লেনদেন আপাতত চালু রাখার দাবিও করেছে।
সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে ১ এপ্রিল থেকে বাস টোল পার করবে না। এমন জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল বাস মানিবাস ওনার্স অ্যাসোসিয়েশন। দাবি জানানো হয়েছে, আটো টোটোর মতো ধীরগতির যানবাহনগুলোর চলাচল জাতীয় সড়কে ব্বন্ধ করতে হবে। এর পাশাপাশি সার্ভিস রোডে ট্রাক-সহ অন্যান্য যানবাহনের পার্কিং বন্ধ এবং টোল প্লাজায় রুট বাসের জন্য আলাদা লেনের দাবি জানিয়েছে। তারা জানিয়েছে, টোল প্লাজায় নগদ লেনদেন বন্ধ থাকলে রুটের বাস বন্ধ করা ছাড়া আর কোনও উপায় নেই।
সব মিলিয়ে ভোগান্তির আশঙ্কায় আছেন বাস মালিকেরা। , ১ এপ্রিল থেকে জাতীয় সড়কের টোল প্লাজাগুলোতে নগদ লেনদেন বন্ধ হয়ে যেতে চলেছে। আর এর প্রতিবাদ করছেন বাস মালিক সংগঠন। তাদের দাবি, ১ এপ্রিল থেকে বাস টোল পার করবে না। এর ফলে ভোগান্তির শিকার হতে পারেন যাত্রীরা।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.