যতই তাকে ধরে রাখো ততই মন 'পালাই পালাই'! ফের পাহারা ফাঁকি দিয়ে বক্সা থেকে আসামে পালাল বাঘিনি

Published : Nov 09, 2026, 10:51 AM IST
Image of Royal Bengal

সংক্ষিপ্ত

বারবার এনক্লোজার ভেঙে পালিয়ে যাচ্ছে বক্সার তিন বছরের বাঘিনি। রবিবার ফের তার নিখোঁজ হওয়ার ঘটনায় জঙ্গলে জারি হয়েছে রেড অ্যালার্ট। রেডিও কলার ক্ষতিগ্রস্ত হওয়ায় তার অবস্থান খুঁজে পেতে সমস্যায় পড়ছেন বনকর্মীরা। কিন্তু কীভাবে বারবার নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে পালাচ্ছে সে? এই প্রশ্নেই বাড়ছে উদ্বেগ।

খাঁচায় থাকতে কার ভাল লাগে! তাই সুযোগ পেলেই ফুড়ুৎ করে পালাচ্ছেন তিনি। সবার নজর এড়িয়ে লোহার এনক্লোজার পার করে ফেলছেন দিব্যি। আর তাঁকে ফেরাতেই নাভিশ্বাস ছুটেছে বনকর্মীদের। রবিবার দুপুরে বক্সা থেকে পালিয়ে ২৭ মাইলের দিকে চলে যায় বছর তিনেকের এক বাঘিনি। প্রথমে কেউ জানতেই পারেনি তারপর জানাজানি হতেই ছুটি বাতিল হয়ে যায় বনকর্মীদের। রেড অ্যালার্ট জারি করা হয় জঙ্গলে।

এর আগেও এরবার পালিয়ে যায় বাঘিনি। বাঘিনিটিকে এনক্লোজার থেকে মুক্ত বনাঞ্চলে ছেড়ে দেওয়ার পর তার গতিবিধির উপর নজর রাখতে যে ত্রিস্তরীয় নজরদারি ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল, সেটি পরে তুলে নেওয়া হয়। নজরদারির দায়িত্বে থাকা বনকর্মীদেরও তাঁদের পুরনো কাজে ফিরিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু রবিবার বিকেলে পরিস্থিতি বদলে যায়। ফের বাঘিনির খোঁজে সেই বনকর্মীদের দায়িত্বে ফেরানো হয়েছে। যদিও রাত পর্যন্ত বাঘিনিটির নির্দিষ্ট অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনও তথ্য মেলেনি।

বনদপ্তর সূত্রে খবর, প্রতি তিন ঘণ্টা অন্তর বাঘিনিটির অবস্থান জানার কথা। তবে এনক্লোজার থেকে বেরিয়ে যাওয়ার সময় তার গলায় থাকা রেডিও কলারটি ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে। সে কারণেই প্রযুক্তির সাহায্যে তার অবস্থান চিহ্নিত করতে সমস্যা হচ্ছে বলে অনুমান করা হচ্ছে। কী ভাবে বাঘিনিটি এনক্লোজার থেকে বেরিয়ে গেল, সেই প্রশ্নেরও স্পষ্ট উত্তর মেলেনি।

এ বিষয়ে রাজ্যের বন্যপ্রাণ বিভাগের প্রধান মুখ্য বনপাল রাজেশ কুমারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি হোয়াটসঅ্যাপ বার্তায় জানান, বনমন্ত্রীই বিষয়টি নিয়ে বক্তব্য জানাবেন। অন্যদিকে, বনমন্ত্রী মনোজ কুমার ওরাওঁ বলেন, আধিকারিকরা গোটা বিষয়টি খতিয়ে দেখছেন। এই মুহূর্তে তিনি এ নিয়ে কোনও মন্তব্য করতে চান না।

উল্লেখ্য, বিহারের বাল্মীকি টাইগার রিজার্ভ থেকে আসা তিন বছর বয়সি বাঘিনিটিকে গত ২৯ সেপ্টেম্বর ঘুমপাড়ানি গুলি ছুড়ে অচেতন করা হয়েছিল। পরদিন, ৩০ সেপ্টেম্বর বক্সার ২৫ মাইল এলাকায় প্রায় সাত বিঘা জমির উপর তৈরি একটি এনক্লোজারে তাকে রাখা হয়। ২ অক্টোবর এনক্লোজারের দরজা খুলে দেওয়া হলেও প্রথমে বাইরে আসেনি বাঘিনিটি। অবশেষে ৪ অক্টোবর বেরিয়ে অসমের দিকে যাত্রা শুরু করে। সংকোশ নদী পেরিয়ে পৌঁছে যায় অসমের রাইমোনা বনাঞ্চলে।

এরপর গত ৩ নভেম্বর কোকরাঝাড়ের কাছে ফের ঘুমপাড়ানি গুলি ছুড়ে তাকে আয়ত্তে আনা হয় এবং বক্সায় ফিরিয়ে আনা হয়। সেখানে পাঁচ দিন এনক্লোজারে থাকার পর আবারও বেরিয়ে পড়েছে বাঘিনিটি। ফলে তাকে ফের এনক্লোজারে ফিরিয়ে না আনা পর্যন্ত দুশ্চিন্তায় রাত কাটাতে হচ্ছে বক্সার বনকর্মীদের।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Mamata Banerjee: ক্ষমতার পালাবদলের পর প্রথম কালীপুজো! কালীঘাটে মমতার বাড়িতে কী দেখা গেল?
Kolkata Crime: বাজি-মাংস কিনে ফ্ল্যাটে ফেরার পরে কেন খুন সার্থক? পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য