Kolkata Crime: বাজি-মাংস কিনে ফ্ল্যাটে ফেরার পরে কেন খুন সার্থক? পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য

Published : Nov 09, 2026, 08:52 AM IST
crime garia live in partner murder probe update firecrackers and meat bought

সংক্ষিপ্ত

Live in Partner Murder:গড়িয়ার লিভ-ইন- পার্টনার খুনের তদন্তে পুলিশের হাতে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। যা খুনের কারণ নিয়ে কিছুটা হলেও বিভ্রান্ত করছে তদন্তকারীদের। কারণ সন্ধ্যেপর্যন্ত নিহত সার্থক সরকার ও তাঁর সঙ্গিনী সঞ্চালিকা বসুর মধ্যে কোনও বিদ্বেষপূর্ণ সমস্যা ছিল না।

গড়িয়ার লিভ-ইন- পার্টনার খুনের তদন্তে পুলিশের হাতে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। যা খুনের কারণ নিয়ে কিছুটা হলেও বিভ্রান্ত করছে তদন্তকারীদের। কারণ সন্ধ্যেপর্যন্ত নিহত সার্থক সরকার ও তাঁর সঙ্গিনী সঞ্চালিকা বসুর মধ্যে কোনও বিদ্বেষপূর্ণ সমস্যা ছিল না। তদন্তে পুলিশের হাতে যা তথ্য এসেছে তা হল, সন্ধ্যায় গড়িয়ার ফরতাবাদের ফ্ল্যাটে সার্থক আর সঞ্চালিকা ব্যাগভর্তি বাজি কিনে ফিরেছিলেন। ফেরার পথে পাড়ার একটি দোকান থেকে মাংসও কিনেছিলেন। স্খানীয়দের কথায় সন্ধ্যাতেও দুজনে হাসিখুশিই ছিলেন। কিন্তু তারপরে কী করে খুন করা হল সার্থকে তা নিয়ে প্রশ্ন প্রত্যক্ষদর্শীদের।

লিভ-ইন-পার্টনারকে ছুরি দিয়ে কুপিয়ে খুন

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী গড়িয়ার ফরতাবাদে একটি ফ্ল্যাটে থাকতেন সার্থক সরকার ও তাঁর সঙ্গী সঞ্চালিকা বসু। ফ্ল্যাটটি ভাড়া নিয়ে থাকতেন তাঁরা। স্থানীয়রা জানিয়েছেন, তাদের মধ্যে শনিবার অশান্তি হয়। অভিযোগ এই অশান্তির মধ্যেই সঞ্চালিকা ধারালো অস্ত্র দিয়ে কোপ মারেন সঞ্চালককে। গুরুতর জখম হন সার্থক। তাদের চিৎকারে প্রতিবেশী ও ফ্ল্যাটের অন্য বাসিন্দারা ছুটে আসেন সেখানে। তাঁরাই রক্তাক্ত অবস্থায় সার্থকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।

তদন্তে পুলিশের হাতে যে যে তথ্য এসেছে

পরিবার সূত্রের খবর প্রায় একই জায়গায় দুজনের যাতায়াত ছিল। সেখান থেকেই তাদের পরিচয়। পরবর্তীতে তাদের প্রেমের সম্পর্ক তৈরি হয়। সার্থক-সঞ্চালিকার সম্পর্কের কথা দীর্ঘ দিন ধরেই তাদের পরিবারের সদস্যরা জানত। পরবর্তীতে তারা একই সঙ্গে থাকতে শুরু করেন। ফরতাবাদের ফ্ল্যাট ভাড়া করেন সাপর্থক। সেখানেই সঞ্চালিকার সঙ্গে লিভ-ইন শুরু করেন।

প্রতিবেশীরাও জানত সার্থক আর সঞ্চালিকার সম্পর্কের কথা। প্রতিবেশীদের কথায় দুজনেই হাসিখুশি ছিল। প্রতিবেশীদের সঙ্গে তাদের সুসম্পর্ক ছিল। মাংস দোকানের মালিকও জানিয়েছেন, প্রেমিক-প্রেমিকা প্রায়ই তাঁর দোকানে আসত।

কী কারণে শনিবার অশান্তি?

শনিবার রাতে কী কারণে সার্থকে সঞ্চালিকা খুন করেছে তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে। তাদের সম্পর্ক নিয়ে খোঁজ খবর নিচ্ছে পুলিশ। সম্পর্কে কোনও জটিলতা ছিল কিনা, তৃতীয় কোনও ব্যক্তি সেই সম্পর্কে ঢুকে পড়েছে কিনা- তাও জানার চেষ্টা করছে পুলিশ।

পুলিশের হাতে যা তথ্য এসেছে তা হল, সার্থকে সঞ্চালিকা ফ্ল্যাটের মধ্যেই ধারালো অস্ত্র দিয়ে কোপায়। ঘাড়ে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় সার্থক ফ্ল্যাটের মেঝেতেই পড়ে যান। অভিযোগ, সার্থকে রক্তাক্ত অবস্থায় দেখেও সঞ্চালিকা হাসপাতালে নিয়ে যাওয়ার কোনও উদ্যোগ নেয়নি। গোটা বিষয়টা দেখেও চুপচাপ ছিলেন সঞ্চালিকার মা। পুলিশের অনুমান এই ঘটনায় মা, মৌমিতা বসুর মদত ছিল। সার্থকের চিৎকার শুনে প্রতিবেশীরাই তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করে।

সার্থকের পরিবারের প্রতিক্রিয়া

সার্থক সরকারের বাড়ি বারাসতে। তাঁর বাবা পশ্চিমবঙ্গ সরকারের মধ্যশিক্ষা দফতরের কর্মী। তিনি জানিয়েছেন, ছেলের সম্পর্কের কথা তিনি ও তাঁর পরিবারের সদস্যরা জানতেন। সঞ্চালিকাকে নিয়ে সার্থক বারাসতের বাড়িতেও গিয়েছিল। কিন্তু তারা যে লিভ-ইন-সম্পর্কে রয়েছে তা তিনি জাননেতর না বলেও জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, সার্থক বাড়িতে বলেছিল কাজের চাপে রোজ বাড়ি ফেরা সম্ভব নয়, রাত হয়ে যায় ফিরতে। সেই কারণেই কলকাতায় থাকতে চায়। এমনটাই জানিয়েছিল ছেলে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

WB Weather Update: কালীপুজোয় স্বস্তি মিললেও ভাইফোঁটায় কি ভিজবে বঙ্গ? জানুন আবহাওয়ার পূর্বাভাস
Mamata Banerjee: ক্ষমতা হারানোর পরে প্রথম কালীপুজো মমতার, কোথায় গেল সেই চেনা ভিড়? দেখুন ছবি