SIR In West Bengal: ঝাড়খণ্ড ও ওড়িশা থেকে ১০০ জন করে বিচারক চাইল কলকাতা হাইকোর্ট

Published : Feb 26, 2026, 06:10 PM IST
Calcutta High Court has asked for 100 judges each from Jharkhand and Odisha for SIR work

সংক্ষিপ্ত

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-র কাজের জন্য ঝাড়খণ্ড ও ওড়িশা থেকে ১০০ জন করে বিচারক চেয়ে পাঠাল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই বিচারক চেয়ে চিঠি পাঠানো হয়েছে।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-র কাজের জন্য ঝাড়খণ্ড ও ওড়িশা থেকে ১০০ জন করে বিচারক চেয়ে পাঠাল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই বিচারক চেয়ে চিঠি পাঠানো হয়েছে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল বৃহস্পতিবারই নির্বাচন কমিশন, রাজ্য পুলিশ ও প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে ছিলেন রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী, মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল, রাজ্য পুলিশের ডিজি পীযূষ পাণ্ডে, কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার এবং স্পেশাল রোল অবজার্ভার সুব্রত গুপ্ত। বৈঠকে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (SIR) কাজের জন্য প্রয়োজনে পার্শ্ববর্তী রাজ্য থেকে বিচারক চাওয়া যেতে পারে বলে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। বুধবার পর্যন্ত ৫৩২ জন বিচারককে এই কাজে নিয়োগ করা হয়েছে। কাজ শুরু করে দিয়েছেন ২৭৩ জন। তবে আরও আধিকারিক প্রয়োজন। আপাতত দুই রাজ্য থেকেই ১০০ জন করে বিচারক চাওয়া হয়েছে। আপাতত দুই রাজ্যের উত্তরের অপেক্ষায় রয়েছে আদালত। পরে পরিস্থিতি বুঝে আরও আধিকারিক চাওয়া হতে পারে।

২১ ফেব্রুয়ারি মধ্যরাতে তথ্যগত অসঙ্গতি নিয়ে যে সংখ্যা দেওয়া হয়েছিল, সেটাই চূড়ান্ত বলে ধরা হবে বলে প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। কমিশনের পক্ষ থেকে আসল সংখ্যা বৃহস্পতিবার বলে দেওয়া হবে। বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যেই পশ্চিমবঙ্গের বাকি জুডিশিয়াল অফিসারদের লগ ইন আইডি তৈরি করে দেওয়া হবে।

সুপ্রিম কোর্ট জানিয়েছিল, ২৮ ফেব্রুয়ারির মধ্যে কমিশনকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে হবে। তত দিনে যতটা কাজ হবে, তার ভিত্তিতেই তালিকা প্রকাশ করতে হবে। পরে ধাপে ধাপে আরও তালিকা প্রকাশ করতে পারবে কমিশন। মঙ্গলবার সুপ্রিম কোর্টে কমিশনের আইনজীবী জানান, অতিরিক্ত তালিকা প্রকাশের কোনও সময়সীমা নেই। মনোনয়ন জমা দেওয়ার পরেও এই তালিকা প্রকাশ করা যেতে পারে। যাচাই প্রক্রিয়া হবে নির্বাচন কমিশনের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ীই। ১৪ ফেব্রুয়ারির আগে জমা নথিই যে গ্রহণ করা হবে। ১৪ ফেব্রুয়ারির মধ্যে যে সমস্ত নথি পাওয়া গিয়েছে কিন্তু এখনও নির্বাচন কমিশনের পোর্টালে আপলোড করা হয়নি, সেগুলি বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যেই এসআইআরের কাজে নিযুক্ত বিচারবিভাগীয় আধিকারিকদের হাতে তুলে দিতে বলেছে সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবারের বৈঠকে এটা নিয়েও আলোচনা হয়। বিচারবিভাগীয় আধিকারিকদের প্রতি দিনের কাজের রিপোর্ট হাইকোর্টে জমা দেবে কমিশন। ইতিমধ্যেই আগামী ৯ মার্চ পর্যন্ত রাজ্যের সমস্ত বিচারকের ছুটিও বাতিল করেছে হাইকোর্ট।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Howrah: পিলখানা কাণ্ডে নয়া মোড়! হারুন-রোহিতদের আশ্রয় দিয়ে পুলিশের জালে ৩
নিউ মার্কেটে 'দাদাগিরি' পুলিশের হোমগার্ডের, জরিমানা আদায়ের ভাইরাল ভিডিও