
বিধানসভার সই জাল মামলায় স্বস্তি পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী একমাসের জন্য অন্তর্বর্তী রক্ষাকবচের মেয়াদ বাড়ানো হল। হাইকোর্টের নির্দেশ অনুসারে, এই সময় তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। তবে, তদন্তে সহযোগিতা করতে হবে তৃণমূল সাংসদকে। পরবর্তী শুনানি ২৩ জুলাই।
প্রসঙ্গত, গত ৬ মে বিধায়কদের নিয়ে কালীঘাটে তৃণমূলনেত্রী বৈঠক করেন। তাতে বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাব করা হয়। ওইদিন যারা উপস্থিত ছিলেন, তারা সকলে হাত কপলে শোভনদেবকে সমর্থন জানান। বিধনসভায় এই সংক্রান্ত যে প্রস্তাবনা জমা দিতে হয়, তা দেয়নি তৃণমূল। ১৩ এবং ১৪ মে বিধানসভায় তৃণমূল বিধায়কদের শপথগ্রহণ হয়। শপথের পর নিয়ম মেনে সই করেন বিধায়করা।
বিরোধী দল হিসেবে তৃণমূলের কাছ থেকে বিরোধী দলনেতার নাম নিয়ে প্রস্তাবপত্র চান বিধানসভার সচিব। তা জমা দিতে ১৯ মে ফের কালীঘাটের বৈঠক ডাকা হয়েছিল। সেখানে সকলে উপস্থিত হননি। যারা ছিলেন তাদের থেকে সই চাওয়া হন।
পরে দলের প্রস্তাবিত বিরোধী দলনেতার নামে সমর্থন জানিয়ে ৭০ জনের সই করা কাগজ জমা দেওয়া হয়। তৃণমূলের তরফে জানানো হয়, ওটাই বিরোধী দলনেতার প্রস্তাবনাপত্র। এখান থেকে সমস্যা শুরু। দুই জায়গায় তৃণমূল বিধায়কদের সই না মেলায় জালিয়াতি সন্দেহ হয় সচিবের। তিনি থানায় এফআইআর করেন। তদন্তভার পেয়ে কাজ শুরু করে সিআইডি। এই জাল সই কাণ্ডে নাম জড়িয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এবার মিলল সেই মামলার রায়। বিধানসভার সই জাল মামলায় স্বস্তি পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী একমাসের জন্য মেয়াদ বাড়ল। হাইকোর্টের নির্দেশ অনুসারে, এই সময় তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নেওয়া যাবে না।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.