
Canning Caffe: আগেই দেওয়া হয়েছিল নির্দেশ। এবার প্রশাসনের তৎপরতায় ভেঙে গেল অরণ্যের কূলে। বৃহস্পতিবার সাতসকালে গুঁড়িয়ে দেওয়া হলো ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার ছেলের ক্যাফে। এদিন প্রশাসনের তরফে ও স্থানীয় থানার পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লার ক্যাফে। সূত্রের খবর, আগেই ক্যানিং জীবনতলা সংযোগকারী মৌখালী সেতু সংলগ্ন এলাকায় শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লার ক্যাফে ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিলো ক্যানিং মহকুমা প্রশাসন।
২৯ জুনের মধ্যে ক্যাফে ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে প্রশাসন। যদি নিজে থেকে না ভেঙে নেওয়া হয় তাহলে প্রশাসন নিজে থেকেই ভেঙে দেবে এই ক্যাফে। বৃহস্পতিবার সকাল থেকে পুলিশ প্রশাসন ক্যাফের সামনে দাঁড়িয়ে বুলডোজার চালায়। পুলিশ সূত্রে খবর, মাতলা নদীর চর বুঝিয়ে, ম্যানগ্রোভ জঙ্গল কেটে এই ক্যাফে তৈরি করা হয়েছিল অবৈধ ভাবে। শওকত মোল্লা নিজের প্রভাব খাটিয়ে এই বেআইনি দখলদারি করেছিলেন বলে অভিযোগ।
সূত্রের খবর, সরকার পরিবর্তন হতেই এ বিষয়ে অভিযোগ হয়। সেই ভিত্তিতে গত ১৮ জুন শুনানি হয় মহকুমা শাসকের দফতরে। শুনানিতে যথাযথ কাগজপত্র দেখাতে পারেনি শওকত পুত্র ইমরান। তিনি নিজেও উপস্থিত হননি শুনানিতে। ফলে যথোপযুক্ত তথ্য না মেলায় এই ক্যাফে ভেঙে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে মৌখালিতে যখন শওকত পুত্রের ক্যাফে ভাঙার কাজ চলছে তখন অন্যদিকে একটি ধর্ষণ মামলার বিচারে অভিযুক্ত শওকত মোল্লার বিচার চলছে জীবনতলা থানায়।
Land grabbing in South 24 Parganas by TMC
TMC leaders Ibrahim Halder & Wazir Sheikh (close associates of ex MLA Saukat Molla) illegally occupied and sold Adivasi cremation ground
Now Adivasi people filed complaint at Jibantala Police Station pic.twitter.com/1UkTjiuFrf— Hindavi Swarajya(Bengali Hindu) (@harcoresanatani) July 2, 2026
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.