MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Rekha Patra: 'আমার ছেলেকে মার খাইয়েছিল', রেখা পাত্রর বিরুদ্ধে বিস্ফোরক শ্বশুর শ্বশুর-শাশুড়ি

Rekha Patra: 'আমার ছেলেকে মার খাইয়েছিল', রেখা পাত্রর বিরুদ্ধে বিস্ফোরক শ্বশুর শ্বশুর-শাশুড়ি

সন্দেশখালির আন্দোলন থেকে রাজ্য রাজনীতির পরিচিত মুখ হয়ে ওঠা বিজেপি বিধায়ক রেখা পাত্রকে ঘিরে নতুন করে বিতর্ক। তাঁর আকস্মিক অসুস্থতা, শরীরে বিষক্রিয়ার আশঙ্কা এবং পরিবারের সদস্যদের পরস্পরবিরোধী বক্তব্য ঘিরে ক্রমশ ঘনীভূত হচ্ছে রহস্য।

3 Min read
Author : Sanjoy Patra
Published : Nov 25 2026, 10:54 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : Asianet News

সন্দেশখালির আন্দোলন থেকে রাজ্য রাজনীতির পরিচিত মুখ হয়ে ওঠা বিজেপি বিধায়ক রেখা পাত্রকে ঘিরে নতুন করে বিতর্ক। তাঁর আকস্মিক অসুস্থতা, শরীরে বিষক্রিয়ার আশঙ্কা এবং পরিবারের সদস্যদের পরস্পরবিরোধী বক্তব্য ঘিরে ক্রমশ ঘনীভূত হচ্ছে রহস্য। একদিকে রেখার দিদি রেবা নস্করের আশঙ্কা, বোনের অসুস্থতার পিছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে। অন্যদিকে রেখার শ্বশুর ধীরেন পাত্র ও শাশুড়ি অনুপমা পাত্রের বিস্ফোরক মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক ও পারিবারিক চর্চা। হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্রের অসুস্থতার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। তাঁর দিদি রেবা নস্কর জানিয়েছেন, বোনের সঙ্গে সবসময় থাকলেও কীভাবে এমন ঘটনা ঘটল, তা বুঝতে পারছেন না তিনি।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
Image Credit : Asianet News

রেবার আশঙ্কা, রেখা বরাবরই স্পষ্টবক্তা। সোজাসাপ্টা কথা বলতে পছন্দ করেন। তাঁর কোনও বক্তব্যে কেউ ক্ষুব্ধ হয়ে এই ধরনের ঘটনা ঘটিয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। তবে ষড়যন্ত্রের পিছনে কারও হাত রয়েছে, এমন নিশ্চিত দাবি করেননি তিনি। পরিবারের তরফে নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে।

36
Image Credit : facebook

বিধায়কের শ্বশুরের বিস্ফোরক অভিযোগ

অন্যদিকে, রেখার অসুস্থতার মধ্যেই সামনে এসেছে তাঁর শ্বশুর ধীরেন পাত্রের বক্তব্য। সন্দেশখালির পাত্রপাড়ায় বসে তিনি অভিযোগ করেছেন, বিধায়ক হওয়ার পর থেকে রেখা আর আগের মতো পরিবারের সঙ্গে যোগাযোগ রাখেন না। ধীরেনের দাবি, আন্দোলনের সময় পরিবারের সদস্যরা রেখার পাশে ছিলেন। কিন্তু বিধায়ক হওয়ার পর তাঁদের সঙ্গে যোগাযোগ কমে যায়। এমনকী তাঁর ছেলে সন্দীপ পাত্রকে রেখার বোন ও তাঁর স্বামী মারধর করেছিলেন বলেও অভিযোগ করেছেন তিনি। তিনি বলেন, “ভোটের পর থেকেই তো রেখা এখানে থাকে না। যখন আন্দোলন হয়েছিল তখন আমরা সবাই ওর সঙ্গে ছিলাম, বিধায়ক হওয়ার পর আর আমাদের মুখ দেখা দূরের কথা, কোনও খোঁজখবরই নেয় না। আর করবেই বা কী করে? আমার ছেলে সন্দীপকে (রেখার স্বামী) তো ওঁর বোন আর বোনাইকে দিয়ে বেধড়ক মারধর করিয়েছিল। ওরাই তো এখন রেখার সব কিছু।” রেখার শাশুড়ি অনুপমা পাত্রও একই সুরে অভিযোগ করেছেন, লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার পর থেকে তাঁদের আর খোঁজখবর নেন না রেখা।

46
Image Credit : Asianet News

কীভাবে অসুস্থ হলেন রেখা পাত্র?

গত ২১ নভেম্বর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক। শুরু হয় লাগাতার বমি। প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র, পরে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাতেই কলকাতার মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। প্রাথমিকভাবে বিষক্রিয়ার আশঙ্কা তৈরি হয়। পরিবারের তরফে হার্বাল লার্ভিসাইড বা ভেষজ কীটনাশকের প্রসঙ্গও সামনে আনা হয়। তবে ঠিক কোন রাসায়নিক কীভাবে তাঁর শরীরে প্রবেশ করেছে, তা এখনও নিশ্চিত নয়।

56
Image Credit : Asianet News

এখন কেমন আছেন রেখা পাত্র?

চিকিৎসায় সাড়া দিচ্ছেন রেখা পাত্র। তাঁকে ভেন্টিলেটর থেকে বের করা হয়েছে। কথা বলার ক্ষমতাও আগের তুলনায় অনেকটাই ফিরেছে। তবে ফুসফুসে সম্ভাব্য জটিলতার আশঙ্কায় চিকিৎসকরা তাঁকে এখনও আইসিইউতে পর্যবেক্ষণে রেখেছেন।

66
Image Credit : social media

রাজনৈতিক মহলে নতুন চর্চা

সন্দেশখালি আন্দোলনের সময় থেকেই রাজ্য রাজনীতিতে পরিচিত মুখ রেখা পাত্র। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন তিনি। যদিও তিনি হেরে যান। পরে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে হিঙ্গলগঞ্জ থেকে জয়ী হন। তাঁর অসুস্থতাকে কেন্দ্র করে একদিকে যেমন বিষক্রিয়ার প্রকৃত কারণ নিয়ে প্রশ্ন উঠছে, অন্যদিকে পারিবারিক বিবাদও প্রকাশ্যে চলে এসেছে। এখন নজর তদন্তের ফলাফল এবং চিকিৎসকদের পরবর্তী আপডেটের দিকে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SP
Sanjoy Patra
সঞ্জয় পাত্র (Sanjoy Patra) ১০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা (Journalism) পেশায় যুক্ত রয়েছেন। টেলিভিশন, প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। আজতক (Aajtak), আনন্দবাজার অনলাইন, ইনাডু ডিজিটাল, ইটিভি ভারত, বাংলা টাইম-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে সুনামের সঙ্গে তিনি কাজ করেছেন। সব ধরনের সংবাদ লেখাতে তিনি সাবলীল। তবে, জাতীয় ও রাজ্য রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্ক এবং প্রতিরক্ষা সংক্রান্ত খবরের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।
পশ্চিমবঙ্গের খবর
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Annapurna Bhandar: অন্নপূর্ণার নতুন উপভোক্তাদের জন্য বিরাট আপডেট, ডিসেম্বরেই ঢুকবে কড়কড়ে তিনহাজার টাকা!
Recommended image2
Paddy Procurement: মান্ডিতে একজন কৃষক কতটা ধান বিক্রি করতে পারবেন? বাড়ি বসে এভাবে বুক করুন স্লট
Recommended image3
Ajker Bangla News Live: Rekha Patra - 'আমার ছেলেকে মার খাইয়েছিল', রেখা পাত্রর বিরুদ্ধে বিস্ফোরক শ্বশুর শ্বশুর-শাশুড়ি
Recommended image4
7th pay commission: বছর শেষে দারুণ খবর! সপ্তম পে কমিশন নিয়ে জারি হল নয়া বিজ্ঞপ্তি
Recommended image5
Bharosa Scheme: ভরসা প্রকল্পে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার, কবে মিলবে টাকা? প্রকাশ্যে দিনক্ষণ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved